সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ১০ ফেব্রুয়ারি শুধুমাত্র শিল্পাঞ্চলের কর্মীদের জন্য সাধারণ ছুটি?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি আজ প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে যা বলা হয়েছে: প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘Allocation of Business Among The Different Ministries and Divisions’ এর ক্ষমতাবলে এবং উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এই ছুটি কার্যকর হবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের সাধারণ ছুটি দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। একইসাথে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণের সুবিধার্থে এই ছুটি দেওয়া হয়েছে।

শিল্পাঞ্চলে বিশেষ ছুটি: নির্বাচনী এলাকায় শিল্পকারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীরা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ (মঙ্গলবার) শিল্পাঞ্চলগুলোতে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রেরণ: এই আদেশ বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, সকল মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই সরকার এই টানা ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে ডিউটি করিয়ে ছুটি পুশিয়ে নিতে পারবে কারখানার মালিক?

হ্যাঁ, আগামী ১০ ফেব্রুয়ারি (২০২৬) জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত সাধারণ ছুটিটি কারখানা কর্তৃপক্ষ চাইলে পরবর্তীতে অন্য কোনো কাজের দিনে ডিউটি করিয়ে পুষিয়ে নিতে পারবে। বিজিএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *