বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

হাওড় / দ্বীপ / চর ভাতা

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৮/০২/২০১৮ তারিখের ০৪.০০.০০০০.৫১২.৩৫.০১১.১৭.৭৬ নং প্রজ্ঞাপনে হাওড়/ দ্বীপ/ চর হিসাবে ঘোষিত ১৬টি উপজেলায় কর্মরত সরকারি কর্মচারীগণকে ০৫ মে, ২০১৯ তারিখ হইতে নিম্নরূপ হারে মাসিক হাওড়/ দ্বীপ/ চর ভাতা প্রদান করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ অধিশাখা

website: www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৪১.০২৭.১৫.৪৮; ০৫/০৫/২০১৯ খ্রি:

প্রজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৮/০২/২০১৮ তারিখের ০৪.০০.০০০০.৫১২.৩৫.০১১.১৭.৭৬ নং প্রজ্ঞাপনে হাওড়/ দ্বীপ/ চর হিসাবে ঘোষিত ১৬টি উপজেলায় কর্মরত সরকারি কর্মচারীগণকে ০৫ মে, ২০১৯ তারিখ হইতে নিম্নরূপ হারে মাসিক হাওড়/ দ্বীপ/ চর ভাতা প্রদান করা হয়:

জাতীয় বেতনস্কেল ২০১৫ এর গ্রেড নং হাওড়/দ্বীপ/চর ভাতার পরিমাণ
গ্রেড নং ২০ ১৬৫০/-
গ্রেড নং ১৯ ১৭০০/-
গ্রেড নং ১৮ ১৭৬০/-
গ্রেড নং ১৭ ১৮০০/-
গ্রেড নং ১৬ ১৮৬০/-
গ্রেড নং ১৫ ১৯৪০/-
গ্রেড নং ১৪ ২০৪০/-
গ্রেড নং ১৩ ২২০০/-
গ্রেড নং ১২ ২২৬০/-
গ্রেড নং ১১ ২৫০০/-
গ্রেড নং ১০ ৩২০০/-
গ্রেড নং ৯ ৪৪০০/-
গ্রেড নং ৮ ৪৬০০/-
গ্রেড নং ৭ ও তদুর্ধ্ব ৫০০০/-

প্রজ্ঞাপন জারির তারিখ থেকে উক্তভাতা কার্যকর হবে।

হাওড় / দ্বীপ / চর ভাতার প্রজ্ঞাপন: ডাউনলোড

১৬টি উপজেলায় চালু হয়ে গেল হাওড় ভাতা।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *