সরকারি পেনশন ক্যালকুলেটর

নবম জাতীয় পে স্কেল ২০২৬ (১ জুলাই ২০২৬ থেকে কার্যকর পেনশন বিধি)

সরকারি পেনশন হিসাব বিবরণী

প্রিন্ট না হলে কিবোর্ডে Ctrl + P (মোবাইলে ব্রাউজারের মেনু থেকে Print/Share) চাপুন। পেপার সাইজ A4 বেছে নিন।

হিসাবের সূত্র

১) মোট (গ্রস) পেনশন = শেষ মূল বেতন × চাকরিকাল অনুযায়ী হার (৫ বছরে ২১% থেকে ২৫+ বছরে ৯০%)
২) মাসিক নিট পেনশন = গ্রস পেনশনের ৫০% (বাকি ৫০% সমর্পণ ধরা হয়েছে)
৩) আনুতোষিক = নিট পেনশন × চাকরিকাল অনুযায়ী হার: ৫–৯ বছরে ২৬৫, ১০–১৪ বছরে ২৬০, ১৫–১৯ বছরে ২৪৫, ২০+ বছরে ২৩০
৪) ছুটি নগদায়ন = শেষ মূল বেতন × ছুটির মাস (সর্বোচ্চ ১৮)
৫) বছরে ২টি উৎসব ভাতা (প্রতিটি নিট পেনশনের সমান) এবং বাংলা নববর্ষ ভাতা (বর্তমান হারে ২০%, নতুন আদেশে ১৫%) নিট পেনশনের ওপর
৬) চিকিৎসা ভাতা: বর্তমান হারে ১,৫০০ (৬৫+ হলে ২,৫০০); নতুন হারে ৫০ বছর পর্যন্ত ৩,০০০, ৬০ পর্যন্ত ৪,০০০, ৭০ পর্যন্ত ৫,০০০, ৭০-এর বেশি ৬,০০০
১৬–১৯ বছরের পেনশন হার একটি দ্বিতীয় উৎসের তালিকা থেকে নেওয়া, গেজেটের সাথে মিলিয়ে নিন। এটি আনুমানিক হিসাব; চূড়ান্ত অঙ্কের জন্য হিসাব দপ্তরের সাথে যাচাই করুন।