বেতনের আয়কর ক্যালকুলেটর (২০২৬-২৭)
কর্মচারীর তথ্য ও অন্যান্য আয়
অন্যান্য আয় এক-তৃতীয়াংশ অব্যাহতি ছাড়াই করযোগ্য আয়ে যোগ হয়।
কর স্ল্যাব অনুযায়ী হিসাব
সর্বনিম্ন মূল বেতনের সীমা (কর কাটা শুরু)
এখানে বিনিয়োগ রেয়াত ধরা হয়নি; উপরের লিঙ্গ, ন্যূনতম কর ও পদ্ধতির নির্বাচন প্রযোজ্য।
ধরে নেওয়া হয়েছে: ২০২৫-২৬-এ করমুক্ত ৩.৫ লাখ ও ৫% সহ পুরোনো স্ল্যাব; ২০২৬-২৭ ও ২০২৭-২৮-এ ৪ লাখ, ২০২৮-২৯ ও ২০২৯-৩০-এ ৪.৫ লাখ, ২০৩০-৩১-এ ৫ লাখ (অর্থ আইন ২০২৬ অনুযায়ী সংবাদ প্রতিবেদন); ২০২৬-২৭-এর পরের বছরগুলোয় স্ল্যাবের ধাপ ও হার অপরিবর্তিত (১০% ৩ লাখ, ১৫% ৪ লাখ, ২০% ৫ লাখ, ২৫% ২০ লাখ, বাকি ৩০%) ধরা হয়েছে। বিশেষ শ্রেণির বাড়তি করমুক্ত সীমা আনুমানিক ও করবর্ষভেদে ভিন্ন হতে পারে। পূর্ণাঙ্গ পদ্ধতিতে বাড়িভাড়া মূল বেতনের ৫০%, চিকিৎসা ভাতা মাসে ১,৫০০ টাকা; মোট আয়ের এক-তৃতীয়াংশ বা ৪,৫০,০০০ টাকার কম অংশ অব্যাহতি; রেয়াত = ৩% করযোগ্য আয় বা ১৫% বিনিয়োগের কম অংশ। বেতন স্কেল ২০২৬-এর প্রতিটি গ্রেডের শুরু ও শেষ বেতন সংবাদ/তথ্যসূত্র থেকে নেওয়া; মাঝের ধাপগুলো বার্ষিক ৫% ইনক্রিমেন্ট ধরে (১০ টাকায় রাউন্ড করে) হিসাব করা হয়েছে এবং ০১.০৭.২০২৭ থেকে কার্যকর পূর্ণ (১০০%) স্কেল দেখানো হয়েছে; ২০২৬-২৭ করবর্ষে প্রকৃত প্রাপ্ত বেতন ধাপে ধাপে (৪০/৫০% ও ৭০/৭৫%) কম হতে পারে, তাই প্রকৃত মূল বেতন (বেতন নির্ধারণ আদেশ অনুযায়ী) নিজে লিখে নিশ্চিত করুন। এটি আনুমানিক হিসাব; চূড়ান্ত কর্তনের জন্য ডিডিও/এনবিআর/iBAS++ ও হালনাগাদ নির্দেশনা অনুসরণ করুন।