এসিআর । সার্ভিস বুক । স্মারকলিপি

এসিআর লেখার নিয়ম ২০২৬। পূরণকৃত এসিআর ফরম কিভাবে পূরণ করতে হয়?

প্রত্যেক সরকারী কর্মকর্তা/কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর লিখে তা দাখিল করতে হয়। গ্রেড-১ থেকে গ্রেড ২০ সবার জন্যই এসিআর দাখিল করতে হয়-এসিআর লেখার নিয়ম ২০২৬

এসিআর লেখার নিয়ম । বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর লেখার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হয়

  • অনুবেদনকারীকে প্রথমে অনুবেদনাধীন কর্তৃক পূরণকৃত অংশ যাচাই অন্তে যথার্থতা নিশ্চিত করতে হবে।
  • সিআর ফর্মের ৩য় অংশে ১১ নং ক্রমিকে বর্ণিত তাঁর অধীনে অনুবেদনাধীন কর্মচারীর প্রকৃত কর্মকাল নিশ্চিত হয়ে সিআর অনুস্বাক্ষর করতে হবে। উল্লেখ্য উক্ত কর্মকাল ১ (এক) পঞ্জিকাবর্ষে ন্যূনতম ০৩ (তিন) মাস না হলে সিআর অনুস্বাক্ষর করা যাবে না ।
  • সিআরের উভয় কপিতে ৪র্থ অংশে নম্বর প্রদানের ঘরগুলো অনুস্বাক্ষর করে পূরণ করতে হবে।
  • অনুবেদনাধীন কর্মচারী সম্পর্কে সিআরের ৪র্থ অংশে প্রতিফলিত হয়নি এমন বিষয়ে মন্তব্য (যদি থাকে) নির্ধারিত ৫ম অংশে লিপিবদ্ধ করতে হবে।
  •  বিরূপ মন্তব্য প্রদানের পূর্বে অনুবেদনাধীন কর্মচারীকে অবশ্যই লিখিতভাবে সতর্ক করে সংশোধনের সুযোগ দিতে হবে। অনুশাসনমালার ৪.৩ নং অনুচ্ছেদ অনুসরণপূর্বক বিরূপ মন্তব্যের পক্ষে সতর্কীকরণ নোটিশের কপিসহ দালিলিক তথ্যপ্রমাণ সংযুক্ত করতে হবে।
  • সিআরের ৪র্থ হতে ৫ম অংশ পূরণ করার পর ফর্ম দুটি সিলগালাযুক্ত খামে গোপনীয়ভাবে অগ্রায়নপত্রসহ প্রতিবছর ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিস্বাক্ষরকারীর নিকট প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট সকলকে অগ্রায়নপত্রের অনুলিপি প্রদান করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধান সামরিক আইন প্রশাসকের সচিবালয়
সংস্থাপন বিভাগ
সিআর/সিপি-১ ।


নং-ইডি(সিআর/সিপি-১-৫/৮-২৫(১২৫) তারিখঃ ২৭-১-৮৩ ইং


বিষয়ঃ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগসমূহে নিযুক্ত সচিব মহোদয়গণের বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিখন প্রসংগে।


সংস্থাপন বিভাগের ১৩-১-৮৩ তারিখের ইডি/সিআর/সিপি-১/১২৫/৮২-১৫ সংখ্যক স্মারকের মাধ্যমে জানানো হইয়াছিল যে, মন্ত্রণালয়/বিভাগে নিযুক্ত সচিব মহোদয়গণের বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিখিতে হইবে না এবং তাহাদিগকে শুধুমাত্র বাৎসরিক ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন পাঠাইতে হইবে।


২। ইতিমধ্যে যে সকল সচিবগণের ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন পাওয়া গিয়াছে তাহাদের মধ্যে কেহ কেহ শুধুমাত্র এক প্রস’ প্রতিবেদন পাঠাইয়াছেন কিন্তু প্রকৃতপক্ষে দুই প্রস্থ প্রতিবেদন আবশ্যক। অতএব সচিব মহোদয়দের অনুরোধ করা যাইতেছে তাহারা যেন অনুগ্রহপূর্বক দুই প্রস’ বাৎসরিক ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন অত্র বিভাগে প্রেরণ করেন।


৩। এই প্রসংগে কোন কোন জায়গা হইতে প্রশ্ন উঠিয়াছে যে, যে সকল অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবগণ মন্ত্রণালয়/বিভাগের দায়িত্বে নিয়োজিত (incharge ) তাঁহাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন লিখিতে হইবে কিনা। এই প্রসংগে উল্লেখ করা যাইতে পারে যে ইতিপূর্বে সরকারী সিদ্ধান্তে কেবলমাত্র সচিবদের কথাই বলা হইয়াছে। উক্ত সিদ্ধান্ত কেবলমাত্র মন্ত্রণালয়/বিভাগের সচিবদের ক্ষেত্রেই প্রযোজ্য; ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং ভারপ্রাপ্ত যুগ্ম-সচিবদের ক্ষেত্রে নয়। ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং ভারপ্রাপ্ত যুগ্ম-সচিব মহোদয়গণের বার্ষিক গোপনীয় প্রতিবেদন নির্ধারিত ফরমে ১৯৮২ সাল হইতে লিখিতে হইবে।


এ, কে, এম, ফজলুল হক
উপ-সচিব
সংস্থাপন বিভাগ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্থাপন মন্ত্রণালয়
শাখাঃ সিআর/সিপি-৩।


নং-সম(সিআর/সিপি-৩)-১/৯০-২০৮(৭০০) তারিখ ঃ ১৩-১০-৯০ ইং/ ২৭-৬-১৩৯৭ বাং

বিষয়ঃ বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম যথাসময়ে পূরণ পূর্বক অনুবেদনাধীন অনুবেদকের নিকট এবং অনুবেদক প্রতিস্বাক্ষরকারীর নিকট অগ্রগামী পত্রের মাধ্যমে উপস্থাপন করণ এবং অগ্রগামী পত্রের অনুলিপি ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ সংক্রান্ত।


সরকারী কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন পেতে অস্বাভাবিক বিলম্বের কারণে বিগত ১৮-৭-৮৯ ইং তারিখে অত্র মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের স্বাক্ষরে একটি সার্কুলার (নং-সম(সিআর/সিপি-৩)-৬/৮৮/-৩৮(৬০০) জারী করা হয়। উক্ত সার্কুলারে বার্ষিক গোপনীয় অনুবেদন লিখন ও প্রতিস্বাক্ষরের বিষয়ে বর্তমানে প্রচলিত অন্যান্য নিয়ম কানুনের অতিরিক্ত নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করার অনুরোধ করা হয়ঃ


(ক) অনুবেনাধীন কর্মকর্তা অনুবেদন ফরম যথাসময়ে পূরণ করে একটি অগ্রগামী পত্রের মাধ্যমে অনুবেদকের নিকট উপস্থাপন করবেন এবং অগ্রগামী পত্রের একটি অনুলিপি ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট সরাসরি প্রেরণ করবেন।


(খ) অনুবেদনকারী তাহার জন্য অনুবেদনের নির্ধারিত অংশগুলি যথাসময়ে পূরণ করে অনুরূপ অগ্রগামী পত্র দ্বারা প্রতিস্বাক্ষরকারীর নিকট প্রেরণ করবেন এবং ইহার একটি অনুলিপি ডোসিয়ার হেফাজতকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন।


(গ) অতঃপর প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা তাঁর মন্তব্যসহ অনতিবিলম্বে অনুবেদনাধীনের অনুবেদন ডোসিয়ার হেফাজতকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন।
কিন্তু দেখা যাচ্ছে এখনো কিছু কিছু কর্মকর্তা উক্ত পদ্ধতি অনুসরণ করছেন না বিধায় কাহার নিকট এসিআর বকেয়া পড়ে আছে তা বুঝা যাচ্ছে না এবং সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা যাচ্ছে না।


এমতাবস্থায়, উক্ত সার্কুলার যথাযথ অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হ’ল।

সৈয়দ আবদুর রশিদ
উপ-সচিব (সিআর/সিপি)

এসিআর বিধিমালা পিডিএফ ডাউনলোড

Reports and Publications

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ ফাইল
ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তর হতে গোপনীয় অনুবেদন স্থানান্তর প্রক্রিয়া এবং পদোন্নতি, পদায়নসহ অন্যান্য প্রয়োজনে গোপনীয় অনুবেদন সংক্রান্ত তথ্য/প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ ৩১-১২-২০২৪ pdf
গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সম্পাদন সংক্রান্ত ০৫-১২-২০২৪ pdf
বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন যথাসময়ে দাখিল। ২৫-১১-২০২৪ pdf
বার্ষিক গোপনীয় অনুবেদনে অনুস্বাক্ষরকারী ও প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত মূল্যায়ন নম্বর ও মন্তব্যের মধ্যে সামঞ্জস্যতা বিধান। ২৩-১০-২০২৪ pdf
যথাসময়ে/যথানিয়মে গোপনীয় অনুবেদন দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর সংক্রান্ত ০৭-০৫-২০২৪ pdf
গোপনীয় অনুবেদন যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা ০৬-০২-২০২৪ pdf
গাড়ীচালকদের ২০২৩ সনের গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন হতে অব্যাহতি প্রদানসহ দাখিলের সময়সীমা বৃদ্ধি। ২৯-০১-২০২৪ pdf
গাড়ীচালকদের গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য প্রতিবেদন অংশে ডোপ টেস্টের রিপোর্ট এর বিষয় স্পষ্টীকরণ ১৮-০১-২০২৪ pdf
গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সম্পাদন সংক্রান্ত ০৪-০১-২০২৪ pdf
১০ ১০ম-২০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তা/কর্মচারীদের গোপনীয় অনুবেদন ফর্ম এবং ‘১০ম-২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২৩’ জারিকরণ। ২২-১১-২০২৩ pdfপত্র pdfঅনুশাসনমালা-২০২৩ pdf(১০-১২ গ্রেড) pdf(১৩-১৬ গ্রেড) pdf(১৭-২০ গ্রেড) pdfগাড়িচালক
১১ উপসচিব ও তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের গোপনীয় অনুবেদন প্রেরণ। ১৫-১০-২০২৩ pdf
১২ পরিপত্র (‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’) এর ৪.৫.৬ নং অনুচ্ছেদে বিরূপ মন্তব্য বহালের মেয়াদ সংশোধন। ২৬-০৭-২০২৩ pdf
১৩ ১৬তম গ্রেড হতে ১০তম গ্রেড ভুক্ত তথা পূর্বতন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তা/কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন ফর্ম সুনির্দিষ্টকরণ। ২৩-০৫-২০২৩ pdf
১৪ প্রশিক্ষণ Module এ এসিআর সংক্রান্ত বিষয় অন্তর্ভূক্তকরণ। ০৭-১২-২০২২ pdf
১৫ সংশ্লিষ্ট নয় এমন পত্রাদি সিআর অধিশাখায় না প্রেরণ সংক্রান্ত। ৩১-১০-২০২২ pdf
১৬ ২০২২ সনের গোপনীয় অনুবেদনে ‘স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন’ হতে অব্যাহতি প্রদান। ২৬-১০-২০২২ pdf
১৭ বাতিলকৃত ফর্মে দাখিলকৃত গোপনীয় অনুবেদন নাকচ এবং নম্বর গণনা প্রসঙ্গে। ২৭-০৯-২০২২ pdf
১৮ গোপনীয় অনুবেদন সিআর অধিশাখা/ডোসিয়ার সংরক্ষণকারীর নিকট যথাসময়ে প্রেরণ । ২৪-০৫-২০২২ pdf
১৯ গোপনীয় অনুবেদন বিষয়ক প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে। ১৬-০৫-২০২২ pdf
২০ করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে ২০২১ সনের এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌঁছানোর সময়সীমা বৃদ্ধিকরণ। ০৩-০২-২০২২ pdf
২১ ‘গোপনীয় অনুবেদন সপ্তাহ’- ২০২১ পালন। ০১-১২-২০২১ pdf
২২ কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সনের গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য প্রতিবেদন হতে অব্যাহতি প্রদান। ২৮-১১-২০২১ pdf
২৩ করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে ২০২০ সনের গোপনীয় অনুবেদন ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে বিলম্বে পৌঁছানোর বিষয়ে প্রমার্জন। ২৯-০৯-২০২১ pdf
২৪ গেজেট (পুনর্বিন্যাসকৃত গোপনীয় অনুবেদন ফর্ম) ০২-০৬-২০২১ pdf
২৫ ACR Form(গোপনীয় অনুবেদন ফর্ম) [ডাউনলোড করে ব্যবহারের জন্য (উভয় পৃষ্ঠায় A4 সাইজ কাগজ)] ০২-০৬-২০২১ pdf pdf
২৬ করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে ২০২০ সনের এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌঁছানোর সময়সীমা বৃদ্ধিকরণ। ২৩-০৫-২০২১ pdf
২৭ গোপনীয় অনুবেদন সংক্রান্ত সকল পত্রে কর্মরত পদের পাশাপাশি অবশ্যই মূল পদবী বা পদমর্যাদা উল্লেখকরণ। ০৭-০২-২০২১ pdf
২৮ ২০২০ সনের গোপনীয় অনুবেদনের ক্ষেত্রে বর্তমান ও পূর্ববর্তী উভয় ফর্মই কার্যকর থাকা প্রসঙ্গে। ১৩-০১-২০২১ pdf
২৯ কোভিড-১৯ মহামারির কারণে গোপনীয় অনুবেদন ফর্মে স্বাস্থ্য পরীক্ষা প্রতিবেদন হতে অব্যাহতি প্রদান। ১১-০১-২০২১ pdf
৩০ গেজেট (‘গোপনীয় অনুবেদন ফর্ম [বাংলাদেশ ফর্ম নং ২৯০-ঘ (২০২০ পর্যন্ত সংশোধিত)]’ ও ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ ) ০৭-০১-২০২১ pdf
৩১ ‘গোপনীয় অনুবেদন ফর্ম [বাংলাদেশ ফর্ম নং ২৯০-ঘ (২০২০ পর্যন্ত সংশোধিত)]’ এবং ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ জারিকরণ ০৭-০১-২০২১ pdf
৩২ যথাসময়ে এবং যথানিয়মে এসিআর দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকরণ। ০৩-১২-২০২০ pdf
৩৩ করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে ২০১৯ সনের এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌছানোর সময়সীমা পুনরায় বৃদ্ধিকরণ। ০৯-০৮-২০২০ pdf
৩৪ করোনা মহামারী দীর্ঘায়িত হওয়ার কারণে ২০১৯ সনের এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌছানোর সময়সীমা পুনরায় বৃদ্ধিকরণ। ০৯-০৮-২০২০ pdf
৩৫ করোনা মহামারীর কারণে ২০১৯ সনের এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌঁছানোর সময়সীমা বৃদ্ধিকরণ। ০২-০৬-২০২০ pdf
৩৬ সাবেক ইকোনমিক ক্যাডার কর্মচারীদের ২০১৯ সালের প্রতিস্বাক্ষরিত বার্ষিক গোপনীয় অনুবেদন সিআর অধিশাখায় প্রেরণ প্রসঙ্গে। ০৪-০২-২০২০ pdf
৩৭ যথাসময়ে/যথাসময়ে স্বাস্থ্যপরীক্ষাপূর্বক গোপনীয় অনুবেদন দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর সংক্রান্ত ০৩-১২-২০১৯ pdf
৩৮ যথাসময়ে/যথানিয়মে স্বাস্থ্যপরীক্ষাপূর্বক গোপনীয় অনুবেদন দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর সংক্রান্ত ০৩-১২-২০১৯ pdf
৩৯ পরিপত্র (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের গোপনীয় অনুবেদন প্রতিস্বাক্ষর সংক্রান্ত) ২৪-১১-২০১৯ pdf
৪০ প্রযোজ্য সকল বার্ষিক/আংশিক এসিআর যথাসময়ে যথানিয়মে দাখিল ও অপ্রযোজ্যতার তথ্য অবহিতকরণ। ১০-০৬-২০১৯ pdf
৪১ যথাসময়ে এসিআর দাখিল ও অপ্রযোজ্যতার তথ্য অবহিতকরণ। ০৫-০৫-২০১৯ pdf
৪২ গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সম্পাদনে স্বাস্থ্য কর্মকর্তা নির্ধারণ সংক্রান্ত। ০৭-০২-২০১৯ pdf
৪৩ পরিপত্র (সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য বিদ্যমান গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসনমালায় কতিপয় পরিবর্তন) ১৩-০৩-২০১৮ pdf
৪৪ পরিপত্র (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের গোপনীয় অনুবেদন প্রতিস্বাক্ষর সংক্রান্ত) ০৪-০২-২০১৮ pdf
৪৫ এসিআর সংক্রান্ত অনুশাসনমালার পুস্তিকা: কভার , বডি ১৪-০২-২০১৭ pdfকভার pdfবডি
৪৬ গোপনীয় অনুবেদনে অসাধারণ গ্রেডে নম্বর প্রদান/মূল্যায়ন করা সংক্রান্ত। ২১-১২-২০১৬ pdf
৪৭ কর্মকর্তাগণের ২০১৫সনের গোপনীয় অনুবেদন সিআর অধিশাখায় পৌঁছানো সংক্রান্ত ১৯-১২-২০১৬ pdf
৪৮ ১৬তম গ্রেড হতে ১০তম গ্রেডর্ভূক্ত তথা পূর্বতন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মকর্তা / কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসনমালা। ১৩-১১-২০১৬ pdf
৪৯ কর্মকর্তাগণের ২০১৪ সনের গোপনীয় অনুবেদন সিআর অধিশাখায় পৌঁছানো সংক্রান্ত ০১-১২-২০১৫ pdf
৫০ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ/ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ কর্তৃক গোপনীয় অনুবেদনে প্রদত্ত বিরুপ মন্তব্য যথাসময়ে নিষ্পত্তিকরণ সংক্রান্ত। ২৯-১০-২০১৫ pdf
৫১ ২০১৫ সনের গোপনীয় অনুবেদন স্বাস্থ্য পরীক্ষা সম্পাদন সংক্রান্ত ১৬-০৯-২০১৫ pdf
৫২ অনুস্বাক্ষরকারী/প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এবং আংশিক গোপনীয় অনুবেদন যথাযথ হওয়া সংক্রান্ত ০৬-০৯-২০১৫ pdf
৫৩ অনুস্বাক্ষরকারী/প্রতিস্বাক্ষরকারীগণ কর্তৃক কর্মকর্তাদের ২০১৪ সনের গোপনীয় অনুবেদন সিআর অধিশাখায় পৌঁছানো সংক্রান্ত। ১৯-০৮-২০১৫ pdf
৫৪ সরকারি কর্মচারী হাসপাতালে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের এসিআর অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর সংক্রান্ত ২৪-০৩-২০১৫ pdf
৫৫ গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসনমালার ১.৯.২, ১.৯.৮ ও ৩.২.১ নং নির্দেশনাসহ সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ সংক্রান্ত। ০৭-০৭-২০১৪ pdf
৫৬ গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসনমালার সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ সংক্রান্ত ০৫-১১-২০১৩ pdf
৫৭ ACR সংক্রান্ত কতিপয় নির্দেশনা: ১৫ , ২০ ০৬-০৫-২০১৩ pdf pdf
৫৮ এসিআর সংক্রান্ত কতিপয় বিশেষ নির্দেশনা ৩১-০১-২০১৩ pdf
৫৯ এসিআর সংক্রান্ত কতিপয় পর্যবেক্ষণ ২৯-০১-২০১৩ pdf
৬০ বার্ষিক গোপনীয় অনুবেদন সংক্রান্ত নির্দেশাবলি ২৪-১২-২০১২ pdf
৬১ গোপনীয় অনুবেদন ফরম পূরণ, অনুস্বাক্ষরসহ লিখন, প্রতিস্বাক্ষর ও সংরক্ষণ সংক্রান্ত অনুশাসনমালা ২৩-০৯-২০১২ pdf
৬২ পরিপত্র (অবসরপ্রাপ্ত/পিআরএল কর্মকর্তা কর্তৃক এসিআর লিখন ও প্রতিস্বাক্ষরকরণ) ১৫-০১-২০১২ pdf
৬৩ বার্ষিক গোপনীয় অনুবেদনের জন্য স্বাস্থ্য পরীক্ষা-২০১১ ০৮-১২-২০১১ pdf
৬৪ ACR Related Instructions ০৩-০৮-২০১১ pdf
৬৫ সুপারনিউমারারী পদ সৃজনের ফলে উপ-সচিবগণের অধীনে অধিশাখার (শাখা থেকে অধিশাখার উন্নীত) কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের এসিআর অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর সংক্রান্ত। ১২-০৫-২০১১ pdf
৬৬ অবসরপ্রাপ্ত/চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়া কর্মকর্তা কর্তৃক এসিআর লিখন এবং প্রতিস্বাক্ষরকরণ সংক্রান্ত ২২-০২-২০১১ pdf
৬৭ পরিপত্র (ওএসডি কর্মকর্তাদের এসিআর দাখিল) ২১-০৯-২০১০ pdf

 

আরও দেখুন: 

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।