সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

Sanchaypatro Profit Rate 2026 । সঞ্চয়পত্রে ১ (এক) লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা কত?

জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগ অন্য যে কোন ঝুঁকিহীন বিনিয়োগ থেকে লাভজনক। আপনি আপনার মোট বিনিয়োগের ন্যূনতম ৫-১০% অর্থ নিশ্চিন্তে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন-Sanchaypatro Profit Rate 2025

সাধারণ মহিলাদের জন্য পরিবার সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র এই তিন ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে। পুরুষগণ ০৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও ০৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে। অন্যদিকে সরকারি মহিলা এবং পুরুষ কর্মচারীগণ (অবসরপ্রাপ্ত) উপরোক্ত সঞ্চয়পত্র ছাড়াও পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। পেনশনারগণের পরিবারের সদস্যগণও পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন।

সঞ্চয়পত্র মুনাফার হার ২০২৬ । এক লক্ষ টাকায় ৭৮০ নাকি ৮৩৪ টাকা দেয় প্রতিমাসে?

পরিবার সঞ্চয়পত্রে প্রতি লাখে ৮৩৪ টাকা মুনাফা

আপনি যদি মহিলা হয়ে থাকেন বা আপনার স্ত্রীর নামে ০৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনেন তবে ভাল মুনাফা পাবেন। একক নামে সর্বমোট বিনিয়োগ ০৫ লক্ষ টাকা পর্যন্ত হলে প্রতিমাসে মুনাফা বাবদ ৮৩৪ টাকা পাবেন এবং এতে ১১.৫২% বার্ষিক সরল হারে মুনাফা প্রযোজ্য । উৎসে করসহ মুনাফা আসবে ৯৬০ টাকা। ৫% উৎসে কর বাদ দিয়েই আপনার ব্যাংক হিসাবে প্রতিমাসে ৮৩৪ টাকা ঢুকবে। তবে বিনিয়োগ ৫ লক্ষ টাকার কম থাকতে হবে। ৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ৭৮০ টাকা করে মাসে একাউন্টে ঢুকবে কিন্তু করসহ পরিশোধ দেখানো হবে ৮৩৪ টাকা। এখন নতুন করে যারা সঞ্চয়পত্র কিনবেন তাদের ক্ষেত্রে ৮৩৪ টাকা লাখে।

সঞ্চয়পত্রে ৭৮০ টাকা কখন?

আপনার একক নামে সর্বোমাট বিনিয়োগ ৫,০০,০০১-১৫ লক্ষ পর্যন্ত হলে প্রতি লাখে ভ্যাট বাদে মাসিক ৮৬৪ টাকা করে পাওয়া যাবে। এটি অবশ্যই ৫ লক্ষ পরবর্তী বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য মুনাফা। আপনার বিনিয়োগ যদি আরও বেশি হয় অর্থাৎ ১৫ লক্ষ ১ টাকা হতে ৩০ লক্ষ পর্যন্ত হয় তবে প্রতিমাসে লাখে ৭৮৭.৫০ টাকা পাবেন এবং মুনাফা রেট ১০.৫%। এ মুনাফা ১৫ লক্ষ টাকার উপরের বিনিয়োগের টাকার উপর প্রযোজ্য। বিনিয়োগ যদি ৩০ লক্ষ টাকা ক্রস করে তবে ৩০ লক্ষ টাকার উপরের বিনিয়োগের জন্য ৭১২.৫০ হারে প্রতিমাসে এ লক্ষ টাকা হারে পাবেন এবং মুনাফা রেট ৯.৫%। আপনি পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। ৪৫ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে কোন মুনাফা পাওয়া যাবে না। বিনিয়োগ যত বাড়বে মুনাফার হার তত কমবে।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করেছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মুনাফার হার আগের তুলনায় কিছুটা কমানো হয়েছে।

বর্তমানে সঞ্চয়পত্রে ১ লক্ষ টাকা বিনিয়োগে প্রতি মাসে (পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে) কত টাকা মুনাফা পাওয়া যাবে, তার বিস্তারিত নিচে দেওয়া হলো:

সঞ্চয়পত্রের মুনাফার হার ২০২৬ (১ লক্ষ টাকায় মাসিক মুনাফা)

২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী, সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে প্রাপ্ত মুনাফা নিচে ছক আকারে দেখানো হলো:

বিনিয়োগের পরিমাণ পূর্বের মাসিক মুনাফা (২০২৫) ২০২৬ সালের নতুন মাসিক মুনাফা
১,০০,০০০ টাকা ৯৪৪ টাকা ৮৩৪ টাকা

দ্রষ্টব্য: এই মুনাফা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। যদি মোট বিনিয়োগ ৫ লক্ষ টাকার বেশি হয়, তবে মুনাফার ওপর ১০% উৎসে কর (Source Tax) কর্তন করা হবে, ফলে হাতে পাওয়া টাকার পরিমাণ আরও কমে যাবে।


বিভিন্ন সঞ্চয়পত্র স্কিমের নতুন মুনাফার হার (মেয়াদ শেষে)

বিনিয়োগের পরিমাণের ওপর ভিত্তি করে মুনাফার হার ভিন্ন হতে পারে। ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায়:

  • পরিবার সঞ্চয়পত্র: ১০.৫৪% (৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে)।

  • পেনশনার সঞ্চয়পত্র: ১০.৫৯% (৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে)।

  • ৫-বছর মেয়াদি সঞ্চয়পত্র: ১০.৪৪% (মেয়াদ শেষে)।

  • ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: ১০.৪৮% (মেয়াদ শেষে)।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য

১. উৎসে কর: ৫ লক্ষ টাকা পর্যন্ত মোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর ৫% এবং ৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ১০% উৎসে কর কাটা হয়।

২. বিনিয়োগ সীমা: পরিবার সঞ্চয়পত্রে একজন নারী একক নামে সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।

৩. মুনাফা প্রদান: পরিবার সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসে দেওয়া হয়, কিন্তু ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফা প্রতি ৩ মাস পর পর দেওয়া হয়।

সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদি

  1. সঞ্চয়পত্র ক্রয়ের নির্ধারিত আবেদন ফরম৷
  2. ক্রেতার ০২(দুই) কপি পাসপাের্ট সাইজ ছবি৷
  3. ক্রেতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  4. ক্রেতার ইটিন সার্টিফিকেটের ফটোকপি ((০২ লক্ষ টাকার বেশি ক্রয়ের জন্য) । ৫ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ণ দাখিলের রশিদ প্রয়োজন পড়বে। মোট বিনিয়োগ ৫ লক্ষ ক্রস করলেই আয়কর রিটার্ণ দাখিল সনদ লাগবে।
  5. এমআইসিআর চেকেরমাধ্যমে বিনিয়ােগের টাকা পরিশােধা (০১ লক্ষ টাকার বেশি হলে)।
  6. নমিনীর ০২(দুই) কপি পাসপাের্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয় পত্রেরফটোকপি।
  7. নমিনী নাবালক হলে নমিনীর জন্মনিবন্ধন সনদ ও প্রত্যায়নকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  8. পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ক্রেতার পেনশন বই এর ফটোকপি এবং প্রাপ্ত আনুতােষিক এবং ভবিষ্য তহবিলের মঞ্জুরীপত্র।

আরও জানুন: সঞ্চয়পত্র ক্রয়ে প্রয়োজনীয় কাগজপত্রাদি ২০২৩

Sanchaypatro Profit Rate 2024 । সঞ্চয়পত্রে ১ (এক) লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা কত?

বি:দ্র: এককনামে সমন্বিত বিনিয়োগসীমা ৫০ লক্ষ এবং পেনশনারগণের ক্ষেত্রে একক নামে সমন্বিত বিনিয়োগ সীমা সর্বোচ্চ ০১ কোটি টাকা পর্যন্ত।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

14 thoughts on “Sanchaypatro Profit Rate 2026 । সঞ্চয়পত্রে ১ (এক) লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা কত?

  • সোহেল

    বর্তমানে সঞ্চয় পত্র কাউকেই দিচ্ছে না পোস্ট অফিস. তাই এ ধরনের খবরে আমরা বিরক্ত বোধ করি.

  • আমার এলাকায় পোস্ট অফিস দিচ্ছে। অনুগ্রহ করে অন্য পোস্ট অফিসে খোজ নিন।

  • Dr. K. Maudood Elahi

    The interest rate for Pensioners Sonchoy Patra should be increased as most of the pensioners do not have any other source of income, and being aged they tend to incur medical/health costs to a great extent. I urge the goverment to reconsider this issue.

  • You are right. but medical allowance should be more than present.

  • Why pensoner skim only for service holder, why not for others .like as business man they are giving service to the Nation they have one time life. They also gone gone forever they will not come again. You sould know what other gyes .justise should be all people, should not for particularly one portion. I request you kindly rejustify this dicison. This is justifyable.I hope this Will be justified for the interest of the Nation.

  • I think you are right. In that time, government staff or employees were bearing low salaries. for financial Security reasons, the government did it. It is high time to re-think it.

  • AKM Zakir Hossain Bhuiyan

    interest rate& ceiling should be increased for Pensioners Sonchoy Patra should be increased as most of the pensioners do not have any other source of income, and being aged they tend to incur medical/health costs to a great extent. I urge the goverment to reconsider this issuefor all penson holder.

  • আমি আপনার সাথে সহমত। এখানে মুনাফা কমানো যথাযোগ্য নয়।

  • আমি ৫ বছর মেয়াদী ১০ লক্ষ টাকার পোস্ট অফিসে পারিবারিক পেনশন সঞ্চয় পত্র ক্রয় করেছি। প্রতি মাসে ৯১২/- টাকা দেয়ার কথা উল্লেখ থাকলেও পোস্ট অফিস ৮৬৪/- টাকা প্রদান করে। এক্ষেত্র আমি কি করতে পারি। প্লিজ অভিজ্ঞদের পরামর্শ কাম্য। একরামুল হক ০১৭১০৯৬১৯৩৬
    Mail ekramulhoq11545@gmail.com

  • ৫ লক্ষ টাকার উপরে হলেই ৯৬০-৯৬ = ৮৬৪ টাকা। সুতরাং এটাই প্রাপ্য। এটাইতো দিবে।

  • মোঃ শফিউল ইসলাম।

    একই নামে পেনশনার সঞ্চয় পত্র এবং ৫ বছর মেয়াদী সাধারন সঞ্চয় পত্র ক্রয়ের ক্ষেত্র একিভুত হয়ে স্লাব নির্ধারন হবে। নাকি পৃথকভাবে স্ল্যাব নির্ধারণ হবে।

  • একীভূত হয়ে স্ল্যাব নির্ধারণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *