বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

Haor Char VATA 2025 । মাসিক হাওড়/দ্বীপ/চর ভাতা কত টাকা?

মন্ত্রিপরিষদ বিভাগ এর ১৮.০২.২০১৯ খ্রিস্টাব্দের ০৪.০০.০০০০.৫১২.৩৫.০১১.১৭.৭৬ নং প্রজ্ঞাপন এবং অর্থ বিভাগের ০৫.০৫.২০১৯ খ্রিস্টাব্দের ০৭.০০.০০০০.১৭৩.৪১.০২৭.১৫-৪৮ নং প্রজ্ঞাপনের সাথে সামঞ্জস্য রেখে অর্থ বিভাগের ০৫.১০.২০২১ খ্রিস্টাব্দের ০৭.০০.০০০০.১৭৩,৪১.০২৭.১৫-৯০ নং পত্রের মতামতের প্রেক্ষিতে হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘােষিত ১৬টি উপজেলায় অবস্থিত রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহে কর্মরত স্থায়ী কর্মকর্তা/কর্মচারীগণকে মাসিক নিম্নবর্ণিত হারে “হাওড়াদ্বীপ/চর ভাতা প্রদানে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেঃ 

মাসিক হাওড়/দ্বীপ/চর ভাতা কত টাকা? হাওড়/দ্বীপ/চর ভাতার হার নির্ধারণ করা হয় সরকারের সিদ্ধান্তে। এই ভাতা হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত এলাকায় কর্মরত সরকারি কর্মচারীদের দেওয়া হয়। কোনো কর্মচারীদের হাওড়/দ্বীপ/চর ভাতা দেওয়া হয়। হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত এলাকায় কর্মরত সরকারি কর্মচারীরা। হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত এলাকায় অবস্থিত রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকসমূহে কর্মরত স্থায়ী কর্মকর্তা/কর্মচারীরা। হাওড় দ্বীপ/চর হিসেবে ঘোষিত ১৬টি উপজেলায় কর্মরত স্ব-শাসিত (Public Bodies) এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীরা।

কীভাবে হাওড়/দ্বীপ/চর ভাতা দেওয়া হয়? অর্থ বিভাগ কর্তৃক প্রজ্ঞাপন জারি করে হাওড়/দ্বীপ/চর ভাতার হার নির্ধারণ করা হয়। নির্ধারিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা সরকার কর্মচারীদের প্রদান করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয় 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 

কেন্দ্রীয় ব্যাংক শাখা 

www.fid.gov.bd

নম্বর- ৫৩,০০.০০০০.৩১১.৯৯.০০৮.১৭-৪৯২ তারিখ: ০৯ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ

প্রজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগ এর ১৮.০২.২০১৯ খ্রিস্টাব্দের ০৪.০০.০০০০.৫১২.৩৫.০১১.১৭.৭৬ নং প্রজ্ঞাপন এবং অর্থ বিভাগের ০৫.০৫.২০১৯ খ্রিস্টাব্দের ০৭.০০.০০০০.১৭৩.৪১.০২৭.১৫-৪৮ নং প্রজ্ঞাপনের সাথে সামঞ্জস্য রেখে অর্থ বিভাগের ০৫.১০.২০২১ খ্রিস্টাব্দের ০৭.০০.০০০০.১৭৩,৪১.০২৭.১৫-৯০ নং পত্রের মতামতের প্রেক্ষিতে হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘােষিত ১৬টি উপজেলায় অবস্থিত রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহে কর্মরত স্থায়ী কর্মকর্তা/কর্মচারীগণকে মাসিক নিম্নবর্ণিত হারে “হাওড়াদ্বীপ/চর ভাতা প্রদানে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেঃ

জাতীয় বেতনস্কেল ২০১৫ এর গ্রেড নং হাওড়/দ্বীপ/চর ভাতার পরিমাণ
গ্রেড নং ২০ ১৬৫০/-
গ্রেড নং ১৯ ১৭০০/-
গ্রেড নং ১৮ ১৭৬০/-
গ্রেড নং ১৭ ১৮০০/-
গ্রেড নং ১৬ ১৮৬০/-
গ্রেড নং ১৫ ১৯৪০/-
গ্রেড নং ১৪ ২০৪০/-
গ্রেড নং ১৩ ২২০০/-
গ্রেড নং ১২ ২২৬০/-
গ্রেড নং ১১ ২৫০০/-
গ্রেড নং ১০ ৩২০০/-
গ্রেড নং ৯ ৪৪০০/-
গ্রেড নং ৮ ৪৬০০/-
গ্রেড নং ৭ ও তদুর্ধ্ব ৫০০০/-

০২। এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে উক্ত ভাতা কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

মােঃ জেহাদ উদ্দিন

উপসচিব ফোন: ৯৫৪৬৬৪৮ 

ds.cb@fid.gov.bd

আর্থিক প্রতিষ্ঠানে মাসিক হাওড়/দ্বীপ/চর ভাতা বাস্তবায়নের নির্দেশনা: ডাউনলোড

হাওড় / দ্বীপ / চর ভাতা

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *