আত্তীকৃত কর্মচারীর জ্যেষ্ঠতা, বেতন, অবসর ও এতসংক্রান্ত সুবিধাদি।
উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০২০ এর অনুচ্ছেদ ৭ মোতাবেক নতুন আত্তীকৃত কর্মস্থলের নিয়োগ বিধিমালা মোতাবেক আত্তীকৃত কর্মচারী সরকারি সকল সুবিধা ভোগ করবে। এক্ষেত্রে পূর্ব পদের চাকরিকাল গননা হইবে।
৭। আত্তীকৃত কর্মচারীর জ্যেষ্ঠতা, বেতন, অবসর ও এতসংক্রান্ত সুবিধাদি।- (১) কোনো সরকারি কর্মচারীকে এই বিধিমালার অধীন আত্তীকরণ করা হইলে তিনি সংশ্লিষ্ট আত্তীকরণকৃত অফিস বা দপ্তরের চাকরি বিধি অনুযায়ী বেতন, অবসর ও এতদসংক্রান্ত সুবিধাদি প্রাপ্য হইবেন।
(২) আত্তীকৃত কর্মচারীর আত্তীকৃত পদের জ্যেষ্ঠতা, বেতন, ছুটি, পেনশন এবং আনুতোষিকের জন্য তাহার আত্তীকরণের পূর্ব চাকরিকালের সম্পূর্ণ সময় গণনা করিতে হইবে।
৮। সরকার কর্তৃক নিয়োগ কার্যক্রম স্থগিতকালীন আত্তীকরণ।-সরকার কর্তৃক প্রশাসনিক কারণে সাময়িকভাবে কোনো মন্ত্রণালয় বা বিভাগ বা কার্যালয়ে নতুন জনবল নিয়োগের কার্যক্রম স্থগিত থাকিলেও উক্ত মন্ত্রণালয় বা বিভাগ বা কার্যালয়ের অধীন আত্তীকরণ কার্যক্রম চলমান থাকিবে।
উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০২০ : ডাউনলোড
- IBAS++ Help Number 2026 । যে কোন সমস্যা সমাধানের কল অথবা ইমেইল করুন
- উচ্চতর গ্রেডে রিভিউ আবেদন খারিজ ২০২৬ । টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ভোগীদের উচ্চতর গ্রেড সুবিধা বহাল?
- বিমানবন্দরে প্রটোকল তালিকায় বড় পরিবর্তন ২০২৬ । প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও স্বদেশ প্রত্যাবর্তনে প্রটোকলে কে থাকবেন?
- Top-Rated Betting Sites in Bangladesh for Sports Fans
- নবম পে-স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে ৫ যুক্তি: সরকারি কর্মচারী কল্যাণ সমিতির স্মারকলিপি



