নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

ফিডার পদ কি? ফিডার পদের ব্যাখ্যা।

যে পদ হইতে পদোন্নতি দেওয়া হয় উক্ত পদকে ফিডার পদ বলে এবং যে পদে পদোন্নতি দেওয়া হয় উক্ত পদকে পদোন্নতি পদ বলে।

কোন পদে কোন কোন পদধারীকে পদোন্নতি দেওয়া হইবে অর্থাৎ পদোন্নতির পদের ফিডার পদ কোনগুলি তাহা সাধারণভাবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে তফসিলে (নিয়োগ পদ্ধতির প্রয়োজনীয় চাকুরীর অভিজ্ঞতাও তফসিলে (প্রয়োজনীয় যোগ্যতা কমালে) বর্ণিত থাকে।

নিয়োগ বিধিতে বর্ণিত কোন পদের ফিডার পদধারী না হইলে উক্ত পদে পদোন্নতি দেওয়া যায় না। কোন একটি পদের যদি একাধিক ফিডার পদ হয় তাহা হইলে উক্ত একাধিক পদের পদধারীদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ণয় পূর্বক পদোন্নতি প্রদান করিতে হয়। 

সূত্র: জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

8 thoughts on “ফিডার পদ কি? ফিডার পদের ব্যাখ্যা।

  • ২০তম গ্রেডের ফিডার পদের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন,যেমন-চাকুরির বয়স,আবেদনের কাগজপত্রদি,২০তম গ্রেড থেকে কোন পদে পদোন্নতি হবে।

  • ফিডার পদে মানে সর্বশেষ যে পদে আছেন। চাকুরির বয়স প্রতিষ্ঠানের নিয়োগ বিধিমালা অনুযায়ী, কাগজপত্রের মধ্যে স্থায়ীকরণ, আবেদন, এসিআর এবং বিভাগীয় বা কোর্ট কেইস মামলা নেই মর্মে কাগজপত্র থাকতে হবে।

  • তারেক

    লিয়েনে চাকুরিরত থাকলে উক্ত লিয়েনরত সময়কাল কি ফিডার পোস্টে কর্মরত কাল হিসেবে বিবেচ্য হবে?

  • হোসেন

    আমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করি। উক্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ইউনিটে ২০১৭ সালে সরাসরি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ফিডার পদ সিনিয়র ট্রেনিং অফিসার (৬ষ্ঠ গ্রেড) পদে যোগদান করি । এরপর ২০২২ সালে সিনিয়র ট্রেনিং অফিসার হতে প্রধান ট্রেনিং অফিসার (চতুর্থ গ্রেড) পদে পদোন্নতিপ্রাপ্ত হই। কিন্তু প্রতিষ্ঠানটির চাকুরী প্রবিধানমালায় পরবর্তী পরিচালক (প্রশিক্ষণ ) পদে পদোন্নতির ক্ষেত্রে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বা প্রধান ট্রেনিং অফিসার হিসাবে তিন বছর চাকুরীর অভিজ্ঞতার কথা উল্লেখ করা আছে। উল্লেখ্য প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি ওই প্রতিষ্ঠানের অন্য বিভাগ ও ইউনিটের পদ যা প্রশিক্ষণ ইউনিটের ফিডার পদ হতে আসে নাই । এক্ষেত্রে পরিচালক (প্রশিক্ষণ ) পদে পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিটে প্রধান ট্রেনিং অফিসার হিসেবে কর্মরত থাকায় অগ্রাধিকার পাওয়া যাবে কিনা জানতে চাই।

  • না। অগ্রাধিকার এখাবে বিবেচ্য হবে না। দুজনের মধ্যে সিনিয়রিটি তালিকায় যে এগিয়ে থাকবে তার আগে পদোন্নতি হবে। যদি জ্যৈষ্ঠতা তালিকা না করা থাকে তবে সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা করা হবে।

  • Mostafigur Rahman

    আসসালামু আলাইকুম স্যার, আমি একটি সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরত আছি। এখানে ১০ম গ্রেড হতে ৯ম গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস রুলসে একাধিক ফিডার পদ আছে। তদানুযায়ী ৯ম গ্রেডের কোন পদে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদে উল্লেখিত কোন পদ হতে পদোন্নতি প্রদান করতে হবে। ফিডার পদ হতে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদের বিধান অনুযায়ী তফসিলে উল্লিখিত ফিডার পদ সমূহের সামগ্রিক জৈষ্ঠতার তালিকা হতে পদোন্নতিপ্রাপ্ত হবেন।

    নিয়োগ বিধিতে বর্ণিত কোন পদের ফিডার পদধারী না হইলে উক্ত পদে পদোন্নতি দেওয়া যায় না। কোন একটি পদের যদি একাধিক ফিডার পদ হয় তাহা হইলে উক্ত একাধিক পদের পদধারীদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকার ভিত্তিতে জ্যেষ্ঠ নির্ণয় পূর্বক পদোন্নতি প্রদান করিতে হয়। উক্ত বিধান অনুযায়ী সমন্বিত জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী পদোন্নতি প্রদান করতে হবে।

    তবে আমার প্রতিষ্ঠানে ফিডার পদ হতে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত বিধান উল্লেখপূর্বক একটি অতিরিক্ত ধারা সংযুক্ত করা আছেঃ

    ৬৬। বিশেষ বিধানঃ এই প্রবিধানমালার অধীন কোনো পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে সাংগঠনিক কাঠামো অনুযাযী উক্ত পদের ফিডার পদে একাধিক ক্যাটাগরির পদ থাকিলে সংশ্লিষ্ট ক্যাটাগরির পদ হইতে পদোন্নতি প্রদান করিতে হইবে।

    আমার মত অনুযায়ী, ধারা-৬৬ এর বিধান অনুযায়ী সমন্বিত জ্যেষ্ঠতার তালিকা থাকলেও যে পদে পদোন্নতি প্রদান করা হবে ফিডার পদের মধ্য হতে সংশ্লিষ্ট ক্যাটাগরির পদের প্রার্থী থাকলে উক্ত পদ হতে পদোন্নতি প্রদান করতে হবে। তবে ধারা-৬৬ এর বিধান প্রবিধানে না থাকলে তখন সমন্বিত জ্যেষ্ঠতার তালিকা অনুসরণ করতে হবে। বিষয়টি সঠিক কি না? আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য অনুরোধ করছি।

  • আপনি ঠিক আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *