বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

One or Two Increment For Doctor 2025 । নব নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার গণের ৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট?

অর্থ বিভাগের ২০/০২/২০১৬ তারিখের এসআরও নং -১০৪-আইন/২০১৬ তে সংশোধিত ১৫/১২/২০১৫ তারিখের চাকুরী (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১২ (৫) (ক) অনুযায়ী আলোচ্য নন-ক্যাডার হিসাবে ৯ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) গণের প্রথম নিয়োগকালে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৯ম গ্রেডে একটি অতিরিক্ত অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধাসহ প্রারম্ভিক বেতন (২২০০০+১১০০) = ২৩১০০/- টাকা নির্ধারণ করা যেতে পারে মর্মে এ কার্যালয়ের অভিমত নির্দেশক্রমে জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

সিজিএ ভবন সেগুনবাগিচা, ঢাকা-১০০০

স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.১১.১৭৩.০৫.৫৪৯; তারিখ: ১৪/০৯/২০১৭

বরাবর

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়

সিজিএ ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০

বিষয়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় নব নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) গণের ৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রাপ্তি প্রসঙ্গে।

সূত্র: সিএও/স্বাস্থ্য/স্বাস্ত্য-৩/মতামত/১০৬/৫৬৯; তারিখ: ০৮/০২/২০১৭ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

০২। অর্থ বিভাগের ১৩/০২/২০১১ তারিখের ০৭.১৭২.০১৮.০০.০৩.২০১০.১৬ নং স্মারক অনুযায়ী ১ম শ্রেণীর নন-ক্যাডার মেডিকেল অফিসার /সহকারী সার্জনদের চাকুরী বাংলাদেশ সহকারী কর্ম কমিশন কর্তৃক বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়মিত না করা পর্যন্ত তাদেঁরকে প্রথম নিয়োগকালে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১২ (ক) ও ১২ (গ) মোতাবেক ২ (দুই)টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের সুযোগ নেই।

০৩। অপরদিকে অর্থ বিভাগের ২০/০২/২০১৬ তারিখের এসআরও নং -১০৪-আইন/২০১৬ তে সংশোধিত ১৫/১২/২০১৫ তারিখের চাকুরী (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১২ (৫) (ক) অনুযায়ী আলোচ্য নন-ক্যাডার হিসাবে ৯ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) গণের প্রথম নিয়োগকালে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৯ম গ্রেডে একটি অতিরিক্ত অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধাসহ প্রারম্ভিক বেতন (২২০০০+১১০০) = ২৩১০০/- টাকা নির্ধারণ করা যেতে পারে মর্মে এ কার্যালয়ের অভিমত নির্দেশক্রমে জানানো হলো।

(মো: আব্দুর রহমান)

উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)

ফোন: ৯৫৫৬৫০১

নব নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার গণের ৩ (তিন) টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রাপ্তি সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *