ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও সতর্কতা: যা জানা জরুরি

সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে প্রবর্তিত ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে। ফ্যামিলি কার্ড পেতে হলে কিছু নির্দিষ্ট কাগজপত্র ও তথ্য আগে থেকেই প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে। এই কার্ড সংগ্রহের প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

নিচে ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

৩. ফ্যামিলি কার্ডের জন্য যে সকল ডকুমেন্টস বা কাগজপত্র প্রয়োজন:

  • পরিবার প্রধানের পরিচয়পত্র: পরিবারের প্রধান মহিলার জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ। এক্ষেত্রে পরিবার প্রধানের বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।

  • স্বামীর পরিচয়পত্র: স্বামীর জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ।

  • সন্তানদের পরিচয়পত্র: সকল সন্তানের জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন। যেসব সন্তানের জাতীয় পরিচয়পত্র বা NID নেই, তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক

  • আর্থিক লেনদেনের মাধ্যম: একটি সচল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (যেমন- বিকাশ বা নগদ) অ্যাকাউন্ট নম্বর অথবা বৈধ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।

  • ছবি: পরিবার প্রধানের (মহিলা) ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।

৩. জরুরি নির্দেশিকা ও সতর্কতা

  • প্রস্তুতি: প্রযোজ্য ও আগ্রহী প্রার্থীগণকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ার আগেই উপর্যুক্ত ডকুমেন্টস বা কাগজপত্রগুলো প্রস্তুত করে রাখার অনুরোধ করা হয়েছে।

  • সম্পূর্ণ ফ্রি সেবা: ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের টাকা বা ফি লাগে না

  • দালাল থেকে সাবধান: এই প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো প্রতারক বা দালাল চক্র আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের থেকে সতর্ক থাকার এবং কোনো প্রকার লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *