নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

উপ-সচিব বা তদুর্ধ্ব-দের মন্ত্রণালয়ের অনুমতি ব্যতিত পদায়ন নয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্ত্রিপরিষদ বিভাগ
নং মপবি-৪/১/২০০৭-বিধি/১৩৯                                   তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০০৮
পরিপত্র
বিষয়: Rules of Business, 1996  এর বিধান লঙ্ঘন করে মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার বিভিন্ন
পদে পদায়ন সংক্রান্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৫৫(৬) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকারি কার্যাবলী বণ্টন ও পরিচালনার জন্য Rules of Business, 1996 প্রণীত হয়েছে এবং সরকারি কার্য পরিচালনায় তা পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করা প্রজাতন্ত্রের সকল কর্মচারীর জন্য বাধ্যতামূলক। উক্ত বিধি-বিধান লঙ্ঘন অনাকাঙ্খিত এবং শৃঙ্খলা পরিপন্থি’।
২। Rules of Business, 1996 এ মন্ত্রণালয়/বিভাগসমূহের মধ্যে পরামর্শ সংক্রান্ত বিস্তারিত উল্লেখ রয়েছে। উক্ত Rules এর rule-12 -এ সুনির্দিষ্ট কয়েকটি বিষয়সহ নিম্নোক্ত বিষয়সমূহ সংসস্থাপন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে:
12. Consultation with Ministry of Establishment.──
(iv)  initial appointment to all posts of NPS-IX and above in the Ministries/Divisions which are outside the purview of the Bangladesh Public Service Commission;
(vi)  Posting of Non-Secretariat officers in the Ministries/Divisions or Attached  Departments.
 
৩। লক্ষ্য করা যাচ্ছে যে, কোন কোন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা Rules of Business,1996 Gi rule-12 অমান্য করে জাতীয় বেতন স্কেল-৯ ((NPS-IX)  ও তদূর্ধ্বের যে সকল পদ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের আওতা বহির্ভূত সে সকল পদে সংসস্থাপন মন্ত্রণালয়ের পরামর্শ গ্রহণ না করে সরাসরি প্রাথমিক নিয়োগ করছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের সাথে কোনরূপ পরামর্শ গ্রহণ না করেই নন-সেক্রেটারিয়েট অফিসারগণকে মন্ত্রণালয়/বিভাগ বা সংযুক্ত দপ্তর/সংস্থায় পদায়ন করছে, যা স্পষ্টতই বিধি লঙ্ঘন তথা শৃঙ্খলা পরিপন্থি।
৪। তদুপরি Rules of Business, 1996 Gi  Schedule-V  এর ক্রমিক ৮ অনুযায়ী উপসচিব হতে সচিব পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তাগণের সচিবালয়ে নিয়োগের বিষয় সংস্থঅপন মন্ত্রণালয় কর্তৃক প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করার কথা। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কোন কোন মন্ত্রণালয়/বিভাগ এর ব্যত্যয় ঘটিয়ে সরাসরি এ সকল পদে পদায়ন/নিয়োগ করছে। এক্ষেত্রেও Rules of Business, 1996  এর লঙ্ঘন ঘটছে।
৫। এমতাবস্থায়, সরকারের কার্যপরিচালনা পদ্ধতি যথাযথ অনুসরণ করে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিধি-নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের পরামর্শ গ্রহণপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণার্থে Rules of Business, 1996  এ বর্ণিত rule-12  সহ আন্ত-ঃমন্ত্রণালয় পরামর্শ সম্পর্কিত সংশ্লিষ্ট বিধি-বিধানসমূহ যথাযথভাবে অনুসরণের জন্য এবং সাংবিধানিক ক্ষমতাবলে প্রণীত cÖYxZ Rules of Business, 1996 এর বিধি-বিধানসমূহ ভবিষ্যতে যাতে লঙ্ঘন করা না হয় সে বিষয়ে সর্তক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
আলী ইমাম মজুমদার
মন্ত্রিপরিষদ সচিব।
উপ-সচিব বা তদুর্ধ্ব-দের মন্ত্রণালয়ের অনুমতি ব্যতিত পদায়ন নয় সংক্রান্ত পরিপত্র সংগ্রহে রাখুন: ডাউনলোড
author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *