সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

অফিসে যে সকল আচরণ থেকে নিজেকে বিরত / মুক্ত রাখবেন।

সরকারি কর্মচারী হিসাবে অফিসে যে সকল আচরণ থেকে নিজেকে মুক্ত রাখবেন সে বিষয়ে সরকার সুষ্পষ্ট একটি নির্দেশনা জারি করেছে।

সরকার কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্থাপন মন্ত্রণালয়, শাখা-ডি৩, নং সম/ডি৩-২০/৮৪-১৭০ তারিখ: ২৬/৬/১৯৮৪ সালে একটি সার্কুলার জারির নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। একজন সৎ নিষ্ঠাবান ও প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মচারী হিসাবে নিচের প্রতিটি বিধি আপনার অনুসরণ করা দায়িত্ব ও কর্তব্য মধ্যেও পড়ে।

০১। মহিলা সহকর্মীদের প্রতি বেশী খাতির দেখানো।

০২। অফিসে বসে মদ ও নেশা দ্রব্য খাওয়া।

০৩। মহিলাদের প্রতি চারিত্রিক দুর্বলতা প্রদর্শন।

০৪। কথায় ও কাজে বা ইশরায় অফিসের মহিলা সহকর্মীদের অবহেলা করা।

০৫। নির্দিষ্ট পোশাক ছাড়া এবাদত হবেনা এমন গোড়ামী প্রদর্শন করে প্যান্ট/সার্ট/টাই/স্যুট পরলে ধর্ম নষ্ট হবে এমন ধারণা পোষণ করা।

০৬। নিজের অজান্তে অফিসে সকলের সামনে দাঁত খেলাল করা, নাকের ময়লা বের করা ও কান পরিষ্কার করা।

০৭। খেতে বসে বা খাওয়ার পর শব্দ করে ঢেঁকুর তোলা।

০৮। বুকে খাওয়ার সময় অপরকে ঠেলে দিয়ে খাওয়া নেয়া ও টেবিলে প্লেট রেখে খেতে গিয়ে অন্যের অসুবিধা করা।

০৯। নিজেকে বেশী ধার্মিক ও সৎ হিসাবে অহংকার প্রদর্শন করা।

১০। অফিস কক্ষে থেকেও টেলিফোন না ধরা এবং মিটিং এর নামে মিথ্যা বলা ।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *