উন্নয়ন প্রকল্প I মাষ্টার রোল I আউটসোর্সিং

উন্নয়ন প্রকল্প হইতে রাজস্বখাতে বদলি/পদোন্নতি প্রদান সংক্রান্ত।

কর্মকর্তা/ কর্মচারীকে উন্নয়ন প্রকল্পের সৃষ্ট পদের বিপরীতে পদোন্নতি প্রদান করা হইয়াছে। রাজস্বখাতের কর্মকর্তা/ কর্মচারীকে উন্নয়ন প্রকল্পের অস্থায়ী পদের বিপরীতে পদোন্নতি প্রদান বিধিসম্মত নয়। ইহা ছাড়া দেখা যায় যে, উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মচারীকে কোন অবস্থাতেই রাজস্বখাতের পদের বিপরীতে বদলি ও পদোন্নতি প্রদান করা হইয়াছে। উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মচারীকে কোন অবস্থাতেই রাজস্বখাতের পদের বিপরীতে বদলি/পদোন্নতি প্রদান করা যায় না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়

(পরিসংখ্যান, এনার্জি ও খনিজ সম্পদ এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়)

সিজিএ ভবন

সেগুনবাগিচা, ঢাকা

নং-প্রহিরক/পরিপেম/পরি-৪/বাহির/৪৭; তারিখ: ৮-১২-১৯৯০

বরাবর

সচিব

বিষয়: রাজস্বখাতে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীকে উন্নয়ন প্রকল্পে সৃষ্ট পদের বিপরীতে পদোন্নতি এবং উন্নয়ন প্রকল্প হইতে রাজস্বখাতে বদলি/পদোন্নতি প্রদান সম্পর্কে।

উপর্যুক্ত বিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাইতেছে যে, নিরীক্ষা পর্যালোচনায় দেখা যায় যে, আপনার অধীনস্থ বিভাগ/অধিদপ্তর/উইং এর কিছু সংখ্যক কর্মকর্তা/ কর্মচারীকে উন্নয়ন প্রকল্পের সৃষ্ট পদের বিপরীতে পদোন্নতি প্রদান করা হইয়াছে। রাজস্বখাতের কর্মকর্তা/ কর্মচারীকে উন্নয়ন প্রকল্পের অস্থায়ী পদের বিপরীতে পদোন্নতি প্রদান বিধিসম্মত নয়। ইহা ছাড়া দেখা যায় যে, উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মচারীকে কোন অবস্থাতেই রাজস্বখাতের পদের বিপরীতে বদলি ও পদোন্নতি প্রদান করা হইয়াছে। উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মচারীকে কোন অবস্থাতেই রাজস্বখাতের পদের বিপরীতে বদলি/পদোন্নতি প্রদান করা যায় না। উন্নয়ন প্রকল্প রাজস্বখাতে আসিলে প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীগণ সংস্থাপন মন্ত্রণালয়ের ০৯-০৩-১৯৮৬ তারিখের স্মারক নং-সম/আর-১/এম-৮/৮৬-৮৫(১০০) অনুসরণপূর্ভক রাজস্বখাতে পুনরায় নিয়োগপ্রাপ্ত হইবেন মাত্র।

২। বর্ণিত অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীদের বেতন নির্ধারণ জটিলতা সৃষ্টি হইয়াছে। এই জটিলতা নিরসনকল্পে জরুরিভিত্তিতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন:

ক) রাজস্বখাতে নিয়োজিত যে সকল কর্মকর্তা/ কর্মচারীকে উন্নয়ন প্রকল্পের সৃষ্ট অস্থায়ী পদের বিপরীতে পদোন্নতি প্রদান করা হইয়াছে তাহাদের পদোন্নতি বাতিল করিতে হইবে এবং

খ) উন্নয়ন প্রকল্পে অস্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত যে সকল কর্মকর্তা/ কর্মচারীকে রাজস্বখাতে বদলি/পদোন্নতি প্রদান করা হইয়াছে তাহাদের অনতিবিলম্বে নিজ নিজ প্রকল্পে পূর্ব পদে ফিরাইয়া নিতে হইবে।

৩। এমতাবস্থায়ী উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণ করিবার জন্য আপনার প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভাগ/উইং/অধিদপ্তরসমূহকে নির্দেশ প্রদান করিবার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে।

(মো: মোসলেম উদ্দীন)

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা

ফোন: ৪১৭৩৩১

উন্নয়ন প্রকল্প হইতে রাজস্বখাতে বদলি/পদোন্নতি প্রদান সংক্রান্ত : ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *