ই-বুক I এস্টাব্লিশমেন্ট ম্যানুয়েল

ও.এন্ড. এম. ম্যানুয়্যাল ২০২০

জনপ্রশাসনের যথোপযুক্ত জনবল কাঠামো নির্ধারণ এবং যানবাহনসহ প্রয়োজনীয় অফিস সরঞ্জামাদি টি.ও.এন্ড.ই-তে অন্তর্ভূক্তকরণের তাৎপর্য অপরিমেয়।

এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ-এর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর /দপ্তর/সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করে নতুন পদ সৃজন, অবলুপ্তি ও পুনর্বিন্যাসকরণ, উদ্বৃত্ত কর্মচারী আত্তীকরণ, উন্নয়ন খাতের পদ রাজস্বখাতে হস্তান্তর, পদ মর্যাদা উন্নীতকরণসহ সাংগঠনিক কাঠামো সংক্রান্ত কর্মকান্ডের পদ্ধতি ও নীতিমালার সাথে সংশ্লিষ্ট সরকারি আদেশ, পরিপত্র ও প্রজ্ঞাপনসমূহ সংকলিত করে ১৯৯২ সালে প্রথমবারের মত পুস্তিকা আকারে ও.এন্ড.এম ম্যানুয়াল প্রকাশ করা হয়েছিল।

পরবর্তীতে ধারাবাহিকভাবে সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের কার্যপদ্ধতি ও নীতিমালায় পরিবর্তন সাধিত হওয়ায় ও.এন্ড.এম ম্যানুয়াল -এর দ্বিতীয় ও তৃতীয় সংস্ককরণ প্রকাশ করা হয়।

বর্তমানে অনুসৃত ও.এন্ড.এম ম্যানুয়ালটি হচ্ছে তৃতীয় সংস্ককরণ যা ডিসেম্বর ২০০৯ এ প্রকাশিত হয়েছে। এরপর সুদীর্ঘ ১০ (দশ) বছর অতিবাহিত হয়েছে। এ সময়ে প্রাসঙ্গিক বেশ কিছু সংখ্যক নীতিমালা/প্রজ্ঞাপন/পরিপত্র নতুন করে জারি করা হয়েছে। কিছু সংখ্যক নীতিমালা/প্রজ্ঞাপন/পরিপত্র এখনো পূর্বের ন্যায় কার্যকর রয়েছে।

কি আছে ও.এন্ড.এম. ম্যানুয়াল ২০২০ এ

১। সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের কর্মকান্ডের ভিত্তি ও কর্মপরিধি

২। সাংগঠনিক কাঠামো ও টিওএন্ডই সংক্রান্ত।

৩। পদ সৃজন, পদ রাজস্ব বাজেটে স্থানান্তর, পদ সংরক্ষণ, পদ স্থায়ীকরণ ও পদবি পরিবর্তন।

৪। কন্টিনজেন্ট ও ওয়ার্কচার্জড কর্মচারী

৫। যানবাহন ও অফিস সরঞ্জামাদি

৬। বিশেষ ধরনের পদ

৭। সিলেকশন গ্রেড

৮। উদ্বৃত্ত কর্মচারী

৯। বিবিধ

১০। পরিশিষ্ট

এছাড়া কিছু সংখ্যাক নীতিমালা/প্রজ্ঞাপন/পরিপত্র সময়ের পরিক্রমায় পরিবর্তিত হয়েছে। কার্যকর নীতিমালা/প্রজ্ঞাপন/পরিপত্র বিদ্যামান রেখে পরিবর্তিত ও সম্পূর্ণ নতুনভাবে জারীকৃত নীতিমালা/ প্রজ্ঞাপন/ পরিপত্রসমূহ ও.এন্ড.এম. ম্যানুয়াল-এর চতুর্থ সংস্করণে সংযোজন করা হয়েছে।

ও.এন্ড. এম. ম্যানুয়্যাল ২০২০ : ডাউনলোডডাউনলোডডাউনলোড 

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

One thought on “ও.এন্ড. এম. ম্যানুয়্যাল ২০২০

  • Mohammed Shafiqul Islam

    Most essential for a leader of any office.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *