ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে নতুন ফল/ফসল অন্তর্ভুক্ত সংক্রান্ত।

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি’র পরিশিষ্ট-ঙ ও চ এ বর্ণিত শস্য, ফসল, ফল-ফুল ইত্যাদির সাথে সৌদি খেজুর, ভিয়েতনামী নারিকেল, সুইট কর্ণ ও কফি চাষ অন্তর্ভুক্ত মর্মে বিবেচিত হবে।

কৃষি ঋণ বিভাগ

বাংলাদেশ ব্যাংক

প্রধান কার্যালয়

ঢাকা। 

website: www.bb.org.bd

এসিডি সার্কুলার নং-০৩; তারিখঃ — ২৬ অক্টোবর, ২০২১

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।

প্রিয় মহােদয়,

২০২১-২০২২ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে নতুন ফল/ফসল অন্তর্ভুক্তকরণ প্রসঙ্গে।

উপযুক্ত বিষয়ে এসিডি সাকুলার নং-০১ তারিখ ২৯/০৭/২০২১ এর মাধ্যমে জারিকৃত ২০২১-২০২২ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

উক্ত কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি’র পরিশিষ্ট-ঙ ও চ এ বর্ণিত শস্য, ফসল, ফল-ফুল ইত্যাদির সাথে সৌদি খেজুর, ভিয়েতনামী নারিকেল, সুইট কর্ণ ও কফি চাষ অন্তর্ভুক্ত মর্মে বিবেচিত হবে। এপ্রেক্ষিতে, এতদসংগে সংযুক্ত ছকে উল্লেখিত ঋণ নিয়মাচার ও উৎপাদন পঞ্জিকা অনুসরণপূর্বক উক্ত ফল/ফসলসমূহে ঋণ বিতরণের জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলাে।

এতদ্ব্যতীত, উপরােক্ত সাকুলারে বর্ণিত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

 

আপনাদের বিশ্বস্ত,

(মােঃ আব্দুল হাকিম)

মহাব্যবস্থাপক 

ফোনঃ ৯৫৩০১৩৮

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে নতুন ফল/ফসল অন্তর্ভুক্ত সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *