প্রশাসন I একাউন্টস I অডিট আপত্তি

কোন কোন প্রতিষ্ঠান দায়মুক্ত ব্যয়ের আওতাধীন?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে দায়মুক্ত ব্যয় সম্পর্কে বিধান আছে তাহা উদ্ধৃত করা হইল-সংবিধানের অনুচ্ছেদ-৮৮। সংযুক্ত তহবিলের উপর দায়।-সংযুক্ত তহবিলের উপর দায়মুক্ত ব্যয় বলে গণ্য হইবে। প্রতিষ্ঠানসমূহের নাম ও ধরণ উল্লেখ করা হইল।

ক) রাষ্ট্রপতিকে দেয় পারিশ্রমিক ও তাঁহার দপ্তর-সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়;

খ) অ) স্পিকার ও ডেপুটি স্পিকার;

আ) সুপ্রিম কোর্টে বিচারকগণ;

ই) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক;

ঈ) নির্বাচন কমিশন;

গ) সংসদ, সুপ্রিম কোর্ট, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশনের কর্মচারীদিগকে দেয় পারিশ্রমিকসহ প্রশাসনিক ব্যয়;

ঘ) সুদ, পরিশোধ তহবিলের দায়, মুলধন পরিশোধ বা তাহার ক্রম পরিশোধ এবং ঋণ সংগ্রহ ব্যপদেশে ও সংযুক্ত তহবিলের জামানতে গৃহীত ঋণের মোচন-সংক্রান্ত অন্যান্য ব্যয়সহ সরকারের ঋণ-সংক্রান্ত সকল দেনার দায়;

ঙ) কোন আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোন রায়, ডিক্রি বা রোয়েদাদ কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় যে কোন পরিমাণ অর্থ; এবং

চ) এই সংবিধান বা সংসদের আইন দ্বারা অনুরূপ দায় যুক্ত বলিয়া ঘোষিত অন্য যে কোন ব্যয়।

কোন কোন প্রতিষ্ঠান দায়মুক্ত ব্যয়ের আওতাধীন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *