ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

জমি ও ফ্ল্যাটের দলিল রেজিস্ট্রি খরচ কমে ১% হয়ে গেল।

জমি ও ফ্ল্যাটের দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি যেখানে ২% ছিল, তা কমে ১% করা হয়েছে, যা আগামী ৫ জুলাই, ২০২০ খ্রিঃ তারিখ থেকে কার্যকর হবে।

বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত, বৃহস্পতিবার, জুলাই ২, ২০২০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপন।

এস,আর,ও নং ১৯৬-আইন/২০২০। রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর সেকশন ৭৮ এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার, ১৮ অগ্রহায়ন, ১৪২১ বঙ্গাব্দ মোতাবেক ০২ ডিসেম্বর, ২০১৪ খ্রিষ্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস,আর,ও নং ২৭৭-আইন/২০১৪ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা:-

উপরি-উক্ত প্রজ্ঞাপনের ফিসের তালিকায়-

(১) দফা “ক(১)” এর উপ অনুচ্ছেদ (ক) ও (খ) এর পরিবর্তে নিম্নরূপ উপ-অনুচ্ছেদ (ক) ও (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

(ক) দলিলের মূল্য নিম্ন (গ) উপ অনুচ্ছেদে বর্ণিত দলিল মূল্যের ১% ব্যতীয় অন্যান্য দলিলের ক্ষেত্রে ১০,০০০/- টাকার তবে সর্বনিম্ন অধিক না হইলে -১০০/- টাকা;

(খ) দলিলের মূল্য নিম্ন (গ) উপ অনুচ্ছেদে বর্ণিত দলিল ব্যতীত অন্যান্য দলিলের ক্ষেত্রে ১০,০০০/- টাকার অধিক হইলে-মূল্যের ১%।”

(২) এই প্রজ্ঞাপন ২১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ/০৫ জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

এ.এইচ. এম হাবিবুর রহমান ভূঁইয়া

যুগ্নসচিব (প্রশাসন-২)

জমি ও ফ্ল্যাটের দলিল রেজিস্ট্রি খরচ কমে ১% হয়ে গেল এ সংক্রান্ত গেজেট: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *