সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

জুন মাসে বিল দাখিল, নিষ্পত্তি ও ইস্যুযোগ্য চেকসমূহের মেয়াদ ২০২২

চলতি ২০২১-২২ অর্থবছরের কিছু সংখ্যাক বিল অনিবার্য কারণে নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে দাখিল করা সম্ভব হয়নি মর্মে অর্থ বিভাগ অবহিত হয়েছে। এ ধরণের মেয়াদোত্তীর্ণ বিল কেস-টু-কেস ভিত্তিতে গুণাগুণ যাচাই করে বিল দাখিলের অনুমতি প্রদানের জন্য অর্থ বিভাগের যুগ্ম-সচিব (বাজেট-৬), জনাব উ, মােহাম্মদ আবু ইউসুফ-কে নির্দেশক্রমে ক্ষমতা প্রদান করা হলাে। আগামী ২৮ জুন ২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে অর্থ বিভাগে উপস্থাপন করতে হবে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১ বাজেট অধিশাখা-২ 

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১০২.২০.০০২.২১-২৬৩ তারিখঃ ২৬ জুন ২০২২ খ্রিঃ

বিষয়ঃ পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সময়সীমা, জুন মাসে ব্যয় বিল দাখিল ও নিষ্পত্তি এবং জুন মাসে ইস্যুযােগ্য চেকসমূহের মেয়াদ সংক্রান্ত।

সূত্রঃ ১। অর্থ বিভাগের স্মারক নং-০৭.০০.০০০০.১০২.২০.০০২.২১-১৬৮, তারিখঃ ২২/০৫/২০২২ খ্রিঃ।

২। অর্থ বিভাগের স্মারক নং-০৭.০০.০০০০.১০২.২০.০০২.২১-২০২, তারিখঃ ১৩/০৬/২০২২ খ্রিঃ।

উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পরিপত্রদ্বয়ের অনুবৃত্তিক্রমে জানানাে যাচ্ছে যে, চলতি ২০২১-২২ অর্থবছরের কিছু সংখ্যাক বিল অনিবার্য কারণে নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে দাখিল করা সম্ভব হয়নি মর্মে অর্থ বিভাগ অবহিত হয়েছে। এ ধরণের মেয়াদোত্তীর্ণ বিল কেস-টু-কেস ভিত্তিতে গুণাগুণ যাচাই করে বিল দাখিলের অনুমতি প্রদানের জন্য অর্থ বিভাগের যুগ্ম-সচিব (বাজেট-৬), জনাব উ, মােহাম্মদ আবু ইউসুফ-কে নির্দেশক্রমে ক্ষমতা প্রদান করা হলাে।

২। বর্ণিতাবস্থায়, অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সুপারিশকৃত বিলসমূহ গ্রহণের জন্য সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসমূহকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

৩। মেয়াদোত্তীর্ণ বিল কেস-টু-কেস ভিত্তিতে গুণাগুণ যাচাই করে দাখিলের অনুমতি প্রদানের জন্য আগামী ২৮ জুন ২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৫:০০ ঘটিকার মধ্যে অর্থ বিভাগে উপস্থাপন করতে হবে।

(মােঃ তৌহিদুল ইসলাম)

উপসচিব 

ফোনঃ ৯৫৭৬০২৯

 

জুন মাসে বিল দাখিল, নিষ্পত্তি ও ইস্যুযোগ্য চেকসমূহের মেয়াদ ২০২২: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *