রোগ ব্যাধি । চিকিৎসা। প্রতিকার

সব ধরনের ব্যাংক ঋণের সুদ গ্রহণ ০২ মাসের জন্য স্থগিত!

করোনা ভাইরাস এর কারণে সৃষ্ট ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের সকল প্রকার ঋণ/ বিনিয়োগের ওপর ০১ এপ্রিল ২০২০ হতে ৩১ মে ২০২০ পর্যন্ত সময়ে আরোপিত/ আরোপযোগ্য সুদ/ মুনাফা “সুদবিহীন ব্লকড হিসাবে” স্থানান্তর করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ব্লকড হিসাবে স্থানান্তরিত সুদ/ মুনাফা সংশ্লিষ্ট ঋণ/ বিনিয়োগ গ্রহীতার নিকট হতে আদায় করা যাবে না এবং এরূপ সুদ/ মুনাফা ব্যাংকের আয়খাতে স্থানান্তর করা যাবে না।


ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়, ঢাকা।

বিআরপিডি সার্কুলার নং-১১ তারিখ: ২০ বৈশাখ ১৪২৭


ব্যবস্থাপনা পরিচালক/ প্রধান নির্বাহী
বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।

প্রিয় মহোদয়,


নভেল করোনা বাইরাস (COVID-19) এর প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় ব্যাংক ঋণ /বিনিয়োগের ওপর আরোপিত / আরোপযোগ্য সুদ/ মুনাফা সুদবিহীন ব্লকড হিসাবে স্থানান্তর প্রসঙ্গে।


নভেল করোনা বাইরাস (COVID-19) এর প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনেতিক প্রভাব মোকাবেলায় দেশের অর্থ নৈতিক কর্মকান্ড পুনরুজ্জীবীতকরণ ও গতিশীল রাখার লক্ষ্যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ঋণ/ বিনিয়োগ সুবিধা প্রধানসহ বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

২। এক্ষণে. এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, করোনা ভাইরাস এর কারণে সৃষ্ট ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের সকল প্রকার ঋণ/ বিনিয়োগের ওপর ০১ এপ্রিল ২০২০ হতে ৩১ মে ২০২০ পর্যন্ত সময়ে আরোপিত/ আরোপযোগ্য সুদ/ মুনাফা “সুদবিহীন ব্লকড হিসাবে” স্থানান্তর করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ব্লকড হিসাবে স্থানান্তরিত সুদ/ মুনাফা সংশ্লিষ্ট ঋণ/ বিনিয়োগ গ্রহীতার নিকট হতে আদায় করা যাবে না এবং এরূপ সুদ/ মুনাফা ব্যাংকের আয়খাতে স্থানান্তর করা যাবে না।


৩। কোন ব্যাংক কর্তৃক ইতোমধ্যে সুদ/ মুনাফা আয়খাতে স্থানান্তর করা হয়ে থাকলে তা রিভার্স এন্ট্রির মাধ্যমে সমন্বয় করতে হবে।


৪। ব্লকড হিসাবে রক্ষিত/ রক্ষিতব্য উপরোক্ত সুদ/ মুনাফা সমন্বয়ের বিষয়ে পরবর্তীতে অবহিত করা হবে।


ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।


আপনাদের বিশ্বস্ত,


(মো: মকবুল হোসেন)
মহাব্যবস্থাপন (চলতি দায়িত্বে)
ফোন: ৯৫৩০২৬৮


সব ধরনের ব্যাংক ঋণের সুদ গ্রহণ ০২ মাসের জন্য স্থগিত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *