সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

যে সকল তথ্য-প্রযুক্তি সামগ্রী TO&E বর্হিভূত রাখা হয়েছে।

সাধারণত ভারী কোন যন্ত্রপাতি সামগ্রী যেমন, ফটোকপিয়্যার মেশিন, ফ্যাক্স মেশিন ইত্যাদি ক্রয় করে তা টিওএন্ডই ভূক্ত করতে হয়। এক্ষেত্রে কিছু জটিলতার সম্মুখীন হতে হয়। তাই প্রযুক্তিপন্য ক্রয়ে এবং অন্তর্ভুক্তিতে কোন জটিলতা বা কালক্ষেপন হয়ে যাতে দপ্তরের কার্যক্রম পরিচালনায় বাধাগ্রস্থ হতে না হয় তাই কিছু পন্য টিওএন্ডই ভূক্তকরণের বাহিরে রাখা হয়েছে। এ সংক্রান্ত পরিপত্র নিচে প্রদত্ত হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়

সওব্য-২, অধিশাখা

পরিপত্র

নম্বর: ০৫.০০.০০০০.১৫১.২৮.০০৪.১৭.১৭৭; তারিখ: ১০ সেপ্টেম্বর ২০১৮

 সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/দপ্তর/সংস্থার নিম্নবর্ণিত তথ্য প্রযুক্তি সামগ্রী নিম্নোক্ত শর্তে TO&E বর্হিভূত রাখা হলো:

১। কম্পিউটার(ডেক্সটপ/ল্যাপটপ)

২। প্রিন্টার

৩। স্ক্যানার

৪। মাল্টিমিডিয়া প্রজেক্টর

৫। রাউটার

৬। নেটওয়ার্ক সুইচ

৭। নেটওয়ার্ক রেক

৮। ভিডিও কনফারেন্সিং সিস্টেম

৯। আইপি ফোন

শর্ত: উল্লিখিত তথ্য প্রযুক্তি সামগ্রী ক্রয়/সংগ্রহের ক্ষেত্রে সরকারি ক্রয় সংক্রান্ত আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *