উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীগণ শ্রান্তি-বিনোদন ভাতা প্রাপ্য নয়।
উন্নয়ন প্রকল্পসমূহ সরকারি হলেও (স্কেল/সাকুল্য বেতনে নিয়োগ) অস্থায়ী এবং মেয়াদভিত্তিক বিধায় উন্নয়ন প্রকল্পের চাকুরী চুক্তিভিত্তিক বলে গন্য।
- এ কারণে উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ (স্কেল/সাকুল্য বেতনে নিয়োগ) শ্রান্তিবিনোদন ভাতা প্রাপ্য হবেন না।
- চাকরি সন্তোষজনক না হলে রাজস্বখাতভুক্ত কর্মচারীও শ্রান্তিবিনোদন ভাতা প্রাপ্য নয়।
এ সংক্রান্ত আদেশটি নিম্নরুপ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
উন্নয়ন অনুবিভাগ।
নং-অম/অবি/উ:১/বিবিধ-৫২/৯৬/৩৫ তারিখ: ২৭/০৩/২০০১ খ্রি:
বিষয়: উন্নয়ন প্রকল্পে কর্মরত জনবলের শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্যতা প্রসংগে।
উন্নয়ন প্রকল্পসমূহ সরকারি হলেও (স্কেল/সাকুল্য বেতনে নিয়োগ) অস্থায়ী এবং মেয়াদভিত্তিক বিধায় উন্নয়ন প্রকল্পের চাকুরী চুক্তিভিত্তিক বলে গণ্য করা হয়। এ কারণে উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ (স্কেল/সাকুল্য বেতনে নিয়োগ) শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্য হবে না।
সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সকল মন্ত্রণালয়/বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।
মো: আব্দুল হালিম
সিনিয়র সহকারী সচিব (উ:১)
- পে-ফিকেশনে সার্ভিস বুকের পৃষ্ঠা নম্বর কোনটি দেবেন? দুই পৃষ্ঠা থাকলেও ডান পাশের নম্বর উল্লেখের পরামর্শ
- নতুন পে-স্কেলে পেনশনারদের টাকা কবে থেকে মিলবে? অক্টোবরেই কি বকেয়াসহ বাড়তি পেনশন, যা জানা গেল
- পে-ফিকেশন অনুমোদনের পর আইবাস++-এ নতুন বেসিক, ভাতাদি আপডেট নিয়ে যা জানা জরুরি
- iBAS++ পে ফিক্সেশন ২০২৬: সেন্ড ব্যাক, পিআরএল ও প্রেষণে কর্মরতদের বেতন নির্ধারণে যেসব নিয়ম জানা জরুরি
- মোবাইলে পে-ফিকেশন সম্পন্ন, পরে পিডিএফ ডাউনলোড করা যাবে? সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
উন্নয়ন প্রকল্পে কর্মরতগণ শ্রান্তি-বিনোদন ভাতা প্রাপ্য নয় এ সংক্রান্ত পত্রটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড



