সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

নির্ভরশীল ব্যক্তিদের ব্যবসা পরিচালনার অনুমতি।

সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ বিধি ১৭ (৩) এর পরিপন্থী বিধায় সংশ্লিষ্ট সরকারী কর্মচারীর বিরুদ্ধে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ মোতাবেক শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। 

যে সকল সরকারী কর্মচারীর পরিবারের সদস্যসহ নির্ভরশীল ব্যক্তিবর্গ উপরোক্ত বিধির আওতায় প্রয়োজনীয় সরকারী পূর্বানুমোদন ব্যতিরেকে ব্যবসা পরিচালনা করিতেছেন অথবা ব্যক্তিগত ব্যবসা-বানিজ্যে নিয়োজিত রহিয়াছেন সেই সকল সরকারী কর্মচারীগণকে, তাহাদের পরিবারের সদস্যসহ নির্ভরশীল ব্যক্তিদের ব্যবসা-বানিজ্য সংক্রান্ত বিবরণাদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে পেশ করিয়া

এবং এই ধরনের ব্যবসা পরিচালনার জন্য সংস্থাপন বিভাগকে অবহিত রাখিয়া সর্বশেষ আগামী ৩০ সেপ্টেম্বর, ১৯৭৯ ইং তারিখের মধ্যে সরকারের অনুমোদন গ্রহণের নির্দেশ প্রদান করা হইয়াছে।

[ইডি (রেগ-৬) এস-৪১/৮০ (৫০০) তারিখ-৯/৯/৮২ইং]

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *