Govt Staff Suspend Facilities Not Due । সাময়িক বরখাস্ত থাকার সময়ে যে সুযোগ সুবিধা পাইবেন না।
সাময়িক বরখাস্ত হলে উচ্চতর গ্রেড, পদোন্নতি বা অন্য কোন আর্থিক সুবিধা প্রাপ্য হইবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং Ed(Reg. IV)-202/83-39 তারিখ: ১০ মে, ১৯৮৩ মোতাবেক সাময়িক বরখাস্ত থাকার সময়ে নিম্নোক্ত সুযোগ সুবিধাদি পাইবেন না-
(১) ভ্রমণ ভাতা;
(২) যাতায়াত ভাতা;
(৩) বাসায় টেলিফোন সুবিধা;
(৪) বাসায় অর্ডারলির সুবিধা;
(৫) বাসায় পত্রিকা সুবিধা;
(৬) আপ্যায়ন ভাতা বা আপ্যায়ন খরচ।
- স্বর্ণের দামে বড় পতন, ২২ ক্যারেটের ভরিতে কমল ৬ হাজার ১৮২ টাকা
- দীর্ঘ কর্মজীবনের পর নিজের ইচ্ছায় অবসর, পেনশনসহ সুযোগ চান সরকারি চাকরিজীবীরা
- পেনশনার ভেরিফিকেশন অ্যাপে লাইফ ভেরিফিকেশন হচ্ছে না? জাতীয় পরিচয়পত্র নিয়ে হিসাবরক্ষণ অফিসে গেলেই সমাধান
- জ্বালানি তেলের দাম বাড়লেই বাসভাড়া পুনর্নির্ধারণের সুপারিশ, ১৩ সদস্যের কমিটি পুনর্গঠন
- চামড়াপণ্য ও জুতা শিল্পে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা, শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১১ হাজার ৯০০ টাকা
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: সরকারি বাসায় বসাবাস করা যাবে কি?
- উত্তর: হ্যাঁ যাবে।
- প্রশ্ন: অফিস আসতে হবে কি প্রতিদিন?
- উত্তর: হ্যাঁ , আসতে হবে।
- প্রশ্ন: বেতন কি পাওয়া যাবে?
- উত্তর: হ্যাঁ যাবে। মূল বেতনের অর্ধেক।




সাময়িক বরখাস্তকালীন বদলী করা যাবে কি?
হ্যাঁ। কর্তৃপক্ষ করতেই পারে।
সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় উপস্থিতি স্বাক্ষর করতেহবে কী?
জি। করতে হবে।
সাময়িক বরখাস্ত হলে কি পদন্নোতি পাবেন ?
না।
সাময়িক বরখাস্ত থাকলে কি জিপিএফ এর টাকা কর্তন বন্ধ থাকে? এপ্রিল/২৩ মাসের বেতন বিলে তো তাই দেখছি। একটু জানাবেন প্লিজ…
স্থগিত রাখা হলে বন্ধ থাকবে। অন্যথায় বন্ধ থাকার কথা নয়।
মাদক মামলায় গ্রেফতার ও জামিন লাভের আড়াই মাস পরে কতৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছন।এ অবস্থায় করনীয় কি?
বিভাগে যোগাযোগ করুন। মামলা নিষ্পত্তি হলে সাময়িক বরখাস্ত স্থগিত হয়ে বহাল আদেশ জারি হবে।
সাময়িক বরখাস্ত কালীন কি জিপিএফ হিসাব হতে ঋণ/টাকা উত্তোলন করা যাবে এবং জিপিএফ এর সমস্ত কর্তন কি স্থগিত রাখা যাবে? প্লীজ জানাবেন
জমা কর্তন কমানো বা স্থগিত রাখা যাবে। কোন অর্থ উত্তোলন করতে পারবেন না।
সাময়িক বরখাস্ত থাকাকালীন টিফিন ভাতা আইবাসে যোগ হচ্ছে না কেন? সব জায়গায় দেখলাম শুধু মূল বেতনের অর্ধেক খরপোষ ভাতা পাবে। বাকি সব পাবে। তাহলে টিফিন ভাতা যোগ হচ্ছে না কেন?
আইবাস++ টিমের সাথে যোগাযোগ করতে হবে। সাময়িক বরখাস্তের আদেশে কিভাবে লেখা আছে সেটির উপর নির্ভর করে। নিয়মিত অফিসে যাতায়াত করলে যাতায়াত এবং টিফিন ভাতা পাবেন অন্যথায় পাবেন না।