রোগ ব্যাধি । চিকিৎসা। প্রতিকার

আসন্ন লকডাউনে যেগুলো নিয়ন্ত্রণ বর্হিভূত থাকবে।

খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন/প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা। কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ; এবং ঔষধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প লকডাউন বর্হিভূত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্ত্রিপরিষদ বিভাগ

মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা

www.cabinet.gov.bd

নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২৪৩; তারিখ: ১৯ জুলাই ২০২১

বিষয়: করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি নিষেধ আরোপ।

সূত্র: (১) মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২২৮; তারিখ: ১৩.০৭.২০২১

উপর্যুক্ত বিষয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিম্নোক্ত কার্যাবলিসমূহ সূত্রস্থ স্বারকে আরোপিত বিধি নিষেধের আওতা বর্হিভূত রাখা হলো:

১.১। খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন/প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা;

১.২। কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ; এবং

১.৩ ঔষধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প।

০২। এমতাবস্থায়, উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

(মো: রেজাউল ইসলাম)

উপসচিব

ফোন: ২২৩৩৮১১০৭

আসন্ন লকডাউনে যেগুলো নিয়ন্ত্রণ বর্হিভূত থাকবে: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

One thought on “আসন্ন লকডাউনে যেগুলো নিয়ন্ত্রণ বর্হিভূত থাকবে।

  • আমার মা গত 8 august 2021 করোনায় মৃত্যু বরন করেন ।তিনি ১০ গ্রেডের সরকারি কর্মকর্তা ছিলেন ।তিনি কি অর্থ মন্ত্রনালয়ের বরদ্দকৃত ক্ষতিপুরন হিসাবে ৩৭ লক্ষ টাকা পাবেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *