সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

২০২১-২২ অর্থ বছরের জন্য সকল প্রকার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত।

আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরে চলমান Online Licensing Module (OLM)  এর মাধ্যমে জারিকৃত সকল ধরনের নিবন্ধন সনদ (আমদানি, রপ্তানি ও ইন্ডেটিং) বিদ্যমান আমদানি নীতি আদেশ, ২০১৫-২০১৮ এর ৯(১০) এবং ৯(২৩) উপ-অনুচ্ছেদে বর্ণিত বিধান অনুসারে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত কোন ধরনের সারচার্জ ব্যতিরেকে নবায়ন করা যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বানিজ্য মন্ত্রণালয়

আমদানি ও রপ্তানী প্রধান নিয়ন্ত্রকের দপ্তর

শাখা-৪

জাতীয় ক্রীড়া পরিষদ ভবন, লেবেল-১৫, ৬২/৩, পুরানা

পল্টন, ঢাকা-১০০০

www.ccie.gov.bd

স্মারক নম্বর: ২৬.০৩.০০০০.০০৪.২২.০০৩.২১.৩৪৫; তারিখ: ১৩ জুলাই ২০২১

বিষয়: ২০২১-২২ অর্থ বছরের জন্য সকল প্রকার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত সাময়িক নির্দেশনা প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরে চলমান Online Licensing Module (OLM)  এর মাধ্যমে জারিকৃত সকল ধরনের নিবন্ধন সনদ (আমদানি, রপ্তানি ও ইন্ডেটিং) বিদ্যমান আমদানি নীতি আদেশ, ২০১৫-২০১৮ এর ৯(১০) এবং ৯(২৩) উপ-অনুচ্ছেদে বর্ণিত বিধান অনুসারে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত কোন ধরনের সারচার্জ ব্যতিরেকে নবায়ন করা যাবে।

২। বর্ণিত অবস্থায়, নবায়নের জন্য আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরে দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তিকালীন সময়ে নিবন্ধিত আমদানিকারক, রপ্তানিকারক ও ইন্ডেন্টরগণ যাতে করে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে প্রতিবন্ধকতার সম্মুখীন না হন সে লক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরের নবায়ন ফিস ও মূসক (VAT) বাবদ প্রদেয় ফিস জমাকরণের প্রমানক ট্রেজারি চালান/ই-চালান) দাখিল সাপেক্ষে ২০২১-২২ অর্থ বছরের নবায়ন ফিস ও মূসক (VAT) বাবদ প্রদেয় ফিস জমাকরণের প্রমানক ট্রেজারি চালান/ই-চালান) দাখিল সাপেক্ষে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত মেয়াদ সম্পন্ন সকল নিবন্ধন সনদের বিপরীতে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ খ্রি: পর্যন্ত সংশ্লিষ্ট আমদানিকারক ও ইন্ডেন্টরগণকে তাদের ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ প্রদান করা যেতে পারে।

(মো: আওলাদ হোসেন)

নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব)

২০২১-২২ অর্থ বছরের জন্য সকল প্রকার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *