সরকারি অক্ষমতাজনিত এককালীন ২০২৪ । ৫ বছর পূর্ণ না হলে মাত্র ০৩টি মূল বেতন সমপরিমাণ টাকা পাওয়া যায়?
সরকারি কর্মচারীগণ যদি ৫ বছর চাকরি পূর্ণ না করেই মারা যান বা অসুস্থ্য হয়ে চাকরি ছাড়তে হয় তবে তিনি বা তার পরিবার কি বেনিফিট পাবে-সরকারি অক্ষমতাজনিত এককালীন ২০২৪
অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-১ শাখার প্রজ্ঞাপন নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৫.৮১, তারিখ: ১৪-১০-২০১৫ খ্রিষ্টাব্দ/২৯-৬-১৪২২ বঙ্গাব্দ জারির ফলে একজন সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি তিনি স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়েন, অথবা তাঁর মৃত্যু হয়, সে ক্ষেত্রে চাকরির মেয়াদের প্রতি বৎসর কিংবা উহার অংশ বিশেষের জন্য তাঁহার শেষ আহরিত ৩ (তিন) টি মূল বেতনের সমপরিমাণ হারে তিনি অথবা তাঁহার পরিবার এককালীন বিশেষ আর্থিক সহায়তা পাইবেন। এই সুবিধা ১ লা জুলাই, ২০১৫ হইতে প্রযোজ্য।
- ১১ বছরের অপেক্ষা: ‘সবকিছুর সীমা আছে, শুধু পে-স্কেলের অপেক্ষার শেষ নেই কেন?’—সরকারি কর্মচারীদের ক্ষোভ তীব্র
- সকল সরকারি দাপ্তরিক পত্রে বাধ্যতামূলক হচ্ছে ‘নজরুল বর্ষ’ লোগো
- নমিনি কি একাই পাবেন ব্যাংকের জমাকৃত টাকা? হিন্দু উত্তরাধিকার আইন ও ব্যাংকিং বিধান নিয়ে বিস্তারিত বিশ্লেষণ
- নতুন পে স্কেলের গেজেট প্রকাশে অনিশ্চয়তা: আইএমএফের স্থগিতের পরামর্শ ও সরকারের নতুন পর্যালোচনা
- আগামী ১৫ আগস্টের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি
উদাহরণ: একজন কর্মচারী ১০/০৪/২০১২ তারিখে চাকরিতে যোগদান করেন এবং ১৫/০৫/২০১৫ তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার মূল বেতন ছিল ২৪,২৬০/- টাকা । এই ক্ষেত্রে তাঁহার পেনশনযোগ্য চাকরিকাল তিন বৎসরের অধিক। তিন বৎসর চাকরির জন্য ৯টি মূল বেতন এবং বৎসরের ভগ্নাংশের জন্য আরো ৩টি মূল বেতন অর্থাৎ মোট ২৪,২৪০*১২ = ২,৯১,১২০/- টাকা বিশেষ আর্থিক সুবিধা হিসাবে পাইবেন।
প্রশ্নোত্তর:
প্রশ্ন: এক্ষেত্রে কি পেনশন পাওয়া যাবে?
উত্তর: না, ৫ বছরের কম সময় চাকরির জন্য এককালিন এই সুবিধাটুকুই প্রাপ্য।
প্রশ্ন: অক্ষমতা নির্ণয় করবে কে?
উত্তর: মেডিকেল বোর্ড। কোন একজন ডাক্তার নয়।




Please help us…
দয়া করে সাহায্য করুন,, আমি খুবি অসহায় আছি,,
Please help us