সরকারি অক্ষমতাজনিত এককালীন ২০২৪ । ৫ বছর পূর্ণ না হলে মাত্র ০৩টি মূল বেতন সমপরিমাণ টাকা পাওয়া যায়?
সরকারি কর্মচারীগণ যদি ৫ বছর চাকরি পূর্ণ না করেই মারা যান বা অসুস্থ্য হয়ে চাকরি ছাড়তে হয় তবে তিনি বা তার পরিবার কি বেনিফিট পাবে-সরকারি অক্ষমতাজনিত এককালীন ২০২৪
অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-১ শাখার প্রজ্ঞাপন নং- ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৬.১৫.৮১, তারিখ: ১৪-১০-২০১৫ খ্রিষ্টাব্দ/২৯-৬-১৪২২ বঙ্গাব্দ জারির ফলে একজন সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি তিনি স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়েন, অথবা তাঁর মৃত্যু হয়, সে ক্ষেত্রে চাকরির মেয়াদের প্রতি বৎসর কিংবা উহার অংশ বিশেষের জন্য তাঁহার শেষ আহরিত ৩ (তিন) টি মূল বেতনের সমপরিমাণ হারে তিনি অথবা তাঁহার পরিবার এককালীন বিশেষ আর্থিক সহায়তা পাইবেন। এই সুবিধা ১ লা জুলাই, ২০১৫ হইতে প্রযোজ্য।
- দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উঠছে নবম পে-স্কেল ২০২৬ : দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ, বাড়ছে মূল বেতন
- উৎসে কর বিধিমালা ২০২৬ : পণ্য-সেবা, ঠিকাদারি ও সম্পত্তি লেনদেনে নতুন হার; কর কর্তন ব্যবস্থায় বড় পরিবর্তন
- নবম পে স্কেলে ইনক্রিমেন্টের নিয়মে বড় পরিবর্তনের প্রস্তাব, গ্রেডভেদে ভিন্ন হতে পারে বেতন বৃদ্ধির হার
- সঞ্চয়পত্রের সুদের হার অপরিবর্তিত রাখল সরকার: জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদের নতুন প্রজ্ঞাপন জারি
- সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সীমা ৪০ লাখ, মেয়াদ ৮ বছর: নতুন সুবিধা নিয়ে গ্রাহকদের আগ্রহের পাশাপাশি প্রশ্নও
উদাহরণ: একজন কর্মচারী ১০/০৪/২০১২ তারিখে চাকরিতে যোগদান করেন এবং ১৫/০৫/২০১৫ তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার মূল বেতন ছিল ২৪,২৬০/- টাকা । এই ক্ষেত্রে তাঁহার পেনশনযোগ্য চাকরিকাল তিন বৎসরের অধিক। তিন বৎসর চাকরির জন্য ৯টি মূল বেতন এবং বৎসরের ভগ্নাংশের জন্য আরো ৩টি মূল বেতন অর্থাৎ মোট ২৪,২৪০*১২ = ২,৯১,১২০/- টাকা বিশেষ আর্থিক সুবিধা হিসাবে পাইবেন।
প্রশ্নোত্তর:
প্রশ্ন: এক্ষেত্রে কি পেনশন পাওয়া যাবে?
উত্তর: না, ৫ বছরের কম সময় চাকরির জন্য এককালিন এই সুবিধাটুকুই প্রাপ্য।
প্রশ্ন: অক্ষমতা নির্ণয় করবে কে?
উত্তর: মেডিকেল বোর্ড। কোন একজন ডাক্তার নয়।




Please help us…
দয়া করে সাহায্য করুন,, আমি খুবি অসহায় আছি,,
Please help us