সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

Sanchayapatra Profit rate 2024 । ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়নি?

সঞ্চয়পত্রে মুনাফার হার কমানো হয়েছে কথাটি ঠিকই শুনেছেন তবে ক্ষুদ্র বিনিয়োগকারী অর্থাৎ যাদের বিনিয়োগ ১৫ লক্ষের মধ্যে তাদের সঞ্চয়পত্র মুনাফার হার কমানো হয়নি। ১-৫ লক্ষ টাকায় পরিবার সঞ্চয়পত্র বিনিয়োগ করলে প্রতি লাগে ৯১২ টাকাই পাওয়া যাবে। সঞ্চয়পত্রে প্রতি লাখে মাসিক ৯১২.০০ টাকা মুনাফা!

পুরুষ মানুষ ১ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনলে কত পাওয়া যাবে প্রতিমাসে? একজন পুরুষ মানুষ পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে না। তাই বিনিয়োগের ক্ষেত্রে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে হবে। এ সঞ্চয়পত্র ক্রয়ে ১ লক্ষ টাকা প্রতি তিন মাস পর পর ২৬২২ টাকা মুনাফা দেওয়া হয়। এটি ৩ বছরের জন্য রাখতে হবে। চাইলে আপনি ৩ বছরের আগেও ভাঙ্গাতে পারবেন সেক্ষেত্রে মুনাফা কর্তন হবে। সাধারণ ছেলেদের জন্য প্রতিমাসে মুনাফা প্রাপ্তির কোন সঞ্চয় স্কিম নাই।

পরিবার সঞ্চয়পত্র ক্রয়ে ১ লক্ষ টাকায় প্রতিমাসে ৯১২ টাকাই পাওয়া যাবে কি? জি, পাওয়া যাবে। ১৮ ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা, যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক কিনতে পারবেন। একক নামে সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা।৫ বছর মেয়াদ এবং মেয়াদান্তে মুনাফা ১১.৫২%। তবে মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে ১ম বছরান্তে ৯.৫০%, ২য় বছরান্তে ১০.০০%, ৩য় বছরান্তে ১০.৫০% এবং ৪র্থ বছরান্তে ১১.০০% হারে মুনাফা প্রাপ্য হবে। প্রতি মাসে মুনাফা পাওয়া যায়। মোট ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র থাকলে প্রতি মাসে ১ লক্ষ টাকায় ৯১২ টাকা আর ৫ লক্ষের উপরে থাকলে ৮৬৪ টাকা পাওয়া যায়, ট্যাক্স কাটার পরে।

পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ে ১ লক্ষ টাকায় ৩ মাস অন্তর ২৭৯৩ টাকা পাওয়া যাবে কি? জি, পাওয়া যাবে। অবসরপ্রাপ্ত ব্যাক্তি এবং মৃত চাকুরীজিবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী/স্ত্রী/সন্তান। একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা। ৫ বছর মেয়াদ এবং মেয়াদান্তে মুনাফা ১১.৭৬%। তবে মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে ১ম বছরান্তে ৯.৭০%, ২য় বছরান্তে ১০.১৫%, ৩য় বছরান্তে ১০.৬৫% এবং ৪র্থ বছরান্তে ১১.২০% হারে মুনাফা প্রাপ্য হবে। ৩ মাস পরপর মুনাফা পাওয়া যায়। মোট ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র থাকলে প্রতি ৩ মাসে ১ লক্ষ টাকায় ২৭৯৩ টাকা আর ৫ লক্ষের উপরে থাকলে ২৬৪৬ টাকা পাওয়া যায়, ট্যাক্স কাটার পরে।

Sanchayapatra Profit Rate 2024  ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়নি

তবে হ্যাঁ ১৫ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে ১% এবং ৩০ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ২% পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ক্ষুদ্র নয়, মাঝারি এবং বড় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্থ হবেন। মূলত সরকার বড় বিনিয়োগে উৎসাহিত করতেই মুনাফার হার কমাতে পারেন।

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার পুন:নির্ধারণ । ০৩ ধরনের সঞ্চয়পত্র রেট ২০২৩

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *