দরপত্রের জামানতের মেয়াদ কমপক্ষে ২৮ দিন বৃদ্ধি করিতে হইবে।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর ২৩ নম্বর অনুচ্ছেদ মোতাবেক দরপত্রের মেয়াদ বৃদ্ধি করিতে চাইলে দরপত্র জামানতের মেয়াদ দরদাতার অনুমতিক্রমে কমপক্ষে ২৮ দিন বৃদ্ধি করিতে হইবে।-
(১) দরপত্রদাতা, দরপত্রের বৈধতার মেয়াদ বৃদ্ধিতে সম্মত হওয়া সাপেক্ষে, উক্ত মেয়াদ বৃদ্ধির সহিত সামঞ্জস্য রাখিয়া প্রযোজ্য ক্ষেত্রে উপ-বিধি (৩) অনুসারে দরপত্র জামানতের বৈধতার মেয়াদও বৃদ্ধি করিতে হইবে।
(২) কোন দরপত্রদাতা দরপত্র বৈধতার মেয়াদ বৃদ্ধি করিতে সম্মত না হইলে, তাহার দরপত্র পরবর্তীতে মূল্যায়নের জন্য বিবেচিত হইবে না এবং উক্ত ক্ষেত্রে দরপত্র জামানত, যতশীঘ্র সম্ভব, দরপত্রদাতাকে ফেরত প্রদান করিতে হইবে।
(৩) দরপত্রের বৈধতার মেয়াদ বৃদ্ধি করা হইলে, দরপত্র জামানতের মেয়াদ দরপত্রের নূতন মেয়াদ পূর্তির তারিখের পর কমপক্ষে ২৮(আটাশ) দিন বৃদ্ধি করিতে হইবে।
- সঞ্চয়পত্র নাকি ডাবল বেনিফিট স্কিম—৫ লাখ টাকায় কোনটিতে বেশি লাভ?
- নতুন পে-স্কেলে বাড়তি খরচ ১.০৬ লাখ কোটি টাকা: অর্থের উৎস, মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বড় প্রশ্ন
- ৫ লাখ টাকার সঞ্চয়পত্র কিনলে মাসে কত টাকা পাওয়া যাবে? ৪,৬০০ টাকার হিসাব কতটা সঠিক
- অডিট সম্পন্ন না হলেও অবসরগামী সরকারি কর্মচারীর পেনশন আটকে রাখা যাবে না
- ৯ম পে-স্কেলের ৯৫ শতাংশ কাজ শেষ, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘ভালো ও গ্রহণযোগ্য’ বেতন কাঠামোর আশ্বাস অর্থমন্ত্রীর
আরও বিস্তারিত জানতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ দেখুন: ডাউনলোড



