দরপত্রের জামানতের মেয়াদ কমপক্ষে ২৮ দিন বৃদ্ধি করিতে হইবে।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর ২৩ নম্বর অনুচ্ছেদ মোতাবেক দরপত্রের মেয়াদ বৃদ্ধি করিতে চাইলে দরপত্র জামানতের মেয়াদ দরদাতার অনুমতিক্রমে কমপক্ষে ২৮ দিন বৃদ্ধি করিতে হইবে।-
(১) দরপত্রদাতা, দরপত্রের বৈধতার মেয়াদ বৃদ্ধিতে সম্মত হওয়া সাপেক্ষে, উক্ত মেয়াদ বৃদ্ধির সহিত সামঞ্জস্য রাখিয়া প্রযোজ্য ক্ষেত্রে উপ-বিধি (৩) অনুসারে দরপত্র জামানতের বৈধতার মেয়াদও বৃদ্ধি করিতে হইবে।
(২) কোন দরপত্রদাতা দরপত্র বৈধতার মেয়াদ বৃদ্ধি করিতে সম্মত না হইলে, তাহার দরপত্র পরবর্তীতে মূল্যায়নের জন্য বিবেচিত হইবে না এবং উক্ত ক্ষেত্রে দরপত্র জামানত, যতশীঘ্র সম্ভব, দরপত্রদাতাকে ফেরত প্রদান করিতে হইবে।
(৩) দরপত্রের বৈধতার মেয়াদ বৃদ্ধি করা হইলে, দরপত্র জামানতের মেয়াদ দরপত্রের নূতন মেয়াদ পূর্তির তারিখের পর কমপক্ষে ২৮(আটাশ) দিন বৃদ্ধি করিতে হইবে।
- আইবাস++ পে-ফিকশনে ভুল তথ্য দাখিল হলে সংশোধন করবেন যেভাবে, জিওবি স্টাফ ও এসডিওর নিয়মে পার্থক্য
- জাতীয় পে স্কেল ২০২৬: ১ জুলাইয়ের পর নতুন চাকরিতে যোগদানকারীদের বেতন নির্ধারণ যেভাবে হবে, জানুন গ্রেডভিত্তিক নিয়ম ও iBAS++ পদ্ধতি
- পেনশন গেজেট ২০২৬: সরকারি অবসরভোগীদের নিট পেনশন, পেনশন নির্ধারণের হার ও চিকিৎসা ভাতায় বড় পরিবর্তন
- Pay Scale 2026 Arrear Calculator: নতুন পে স্কেলের বকেয়া হিসাব এখন নিজেই করা যাবে
- সরকারি অফিসে DDO নিয়োগের বিধান: GFR ১৩৮(৩) ও ট্রেজারি রুলসের S.R. 66 অনুযায়ী আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব ও ক্ষমতা
আরও বিস্তারিত জানতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ দেখুন: ডাউনলোড



