আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

বাড়িওয়ালার আয়কর নির্ণয়।

ধরা যাক, নাটোর জেলা সদরে জনাব দিহানের একটি চারতলা আবাসিক বাড়ী রয়েছে। ঐ বাড়ীর নীচ তলায় তিনি সপরিবারে বসবাস করেন। বাকী তিনটি তলার প্রতিটি আবাসিক ব্যবহারের জন্য মাসিক ভাড়া ১৫,০০০ টাকায় ভাড়া দিয়েছেন। 

এ সংশ্লিষ্ট আয় বছরে পৌরকর বাবদ ১৬,০০০ টাকা, ভূমির খাজনা বাবদ ৫০০ টাকা এবং গৃহ নির্মাণ ঋণের ব্যাংক সুদ বাবদ ২০,০০০ টাকা পরিশোধ করেছেন। জনাব দিহানের গৃহ-সম্পত্তি হতে আয়ের হিসাব হবে নিম্নরূ:

মাসিক ১৫০০০*৩টি তলা*১২ = ৫,৪০,০০০/-

বাদ অনুমোদনযোগ্য খরচ:

১। মেরামত ব্যয় (ভাড়ার ২৫%) ১,৩৫,০০০/-

২। পৌর কর (১৬,০০০*৩/৪) ১২,০০০/-

৩। ভূমি রাজস্ব (৫০০*৩/৪) ৩৭৫/-

৪। গৃহ নির্মাণ ঋণের ঋণ (২০,০০০*৩/৪) ১৫,০০০/-

স্বনিবাস ১/৪ অংশ ভাড়া ৩/৪ অংশ  ১,৬২,৩৭৫/- 

গৃহ সম্পত্তি থেকে নীট আয় ৫,৪০,০০০-১,৬২,৩৭৫ = ৩,৭৭,৬২৫/-

জনাব দিহানের নিরূপিত মোট আয় ৩,৭৭,৬২৫ টাকার বিপরীতে ধার্য্যকৃত করের পরিমাণ হবে।

মোট আয়ব্যবহারকরের পরিমাণ
প্রথম ৩,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপরশুন্যশুন্য
অবশিষ্ট ৭৭,৬২৫ টাকার আয়ের উপর ৫%৫%৩,৮৮১/-

অর্থাৎ করদাতাকে প্রদেয় কর রিটার্ণ দাখিলের সময় বা পূর্বে পরিশোধ করতে হবে। উল্লেখ্য, বানিজ্যিকভাবে ব্যবহৃত গৃহ-সম্পত্তি ভাড়ার ক্ষেত্রে মেরামত ব্যয় হবে ৩০%।

বি:দ্র: ঢাকা শহরের জন্য নূন্যতম কর পরিশোধ করতে হবে ৫,০০০ টাকা।

আয়কর নির্দেশিকা ২০২১-২২

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *