সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

স্পিডবোটের যাত্রীভাড়া পুনঃনির্ধারণ: কার্যকর হচ্ছে নতুন তালিকা

নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্পিডবোটে যাত্রী পরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ মোতাবেক কিলোমিটার প্রতি এবং নৌরুট ভিত্তিক এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়

কিলোমিটার ভিত্তিক ভাড়ার হার

নৌরুটের প্রকৃতি অনুযায়ী কিলোমিটার প্রতি ভাড়া দুটি ভাগে ভাগ করা হয়েছে:

১. শান্ত নৌরুটের ক্ষেত্রে:

  • প্রথম ১০ কি.মি. পর্যন্ত: প্রতি কি.মি. ১৫.০০ টাকা

  • পরবর্তী ১০ কি.মি. পর্যন্ত: প্রতি কি.মি. ১০.৮০ টাকা

  • অবশিষ্ট দূরত্বের জন্য: প্রতি কি.মি. ৮.৬৪ টাকা

২. অশান্ত নৌরুটের ক্ষেত্রে:

  • প্রথম ১০ কি.মি. পর্যন্ত: প্রতি কি.মি. ১৭.০০ টাকা

  • পরবর্তী ১০ কি.মি. থেকে অবশিষ্ট দূরত্বের জন্য: প্রতি কি.মি. ১৫.০০ টাকা

জনপ্রিয় কিছু রুটের নির্ধারিত ভাড়া

প্রজ্ঞাপনে রুট ভিত্তিক জনপ্রতি ভাড়াও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু রুট হলো:

  • আরিচা-কাজীরহাট: ২৩৫ টাকা

  • শিমুলিয়া-কাঠালবাড়ী: ১৩০ টাকা

  • বরিশাল-ভেদুরিয়া: ৩২৫ টাকা

  • নরসিংদী-সলিমগঞ্জ: ২৩৫ টাকা

  • রাঙামাটি-মারিশ্যা: ৮৬০ টাকা

  • কুমিরা-গুপ্তছড়া (অশান্ত রুট): ২৬০ টাকা

  • কক্সবাজার-মহেশখালী (অশান্ত রুট): ৯৫ টাকা

কার্যকারিতা ও নির্দেশনা

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত এই আদেশটি রাষ্ট্রপতির নির্দেশক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে নতুন এই ভাড়ার তালিকা গত ১১ মে ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় । ভাড়ার এই পুনঃনির্ধারণের ফলে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য একটি স্বচ্ছ ভাড়ার কাঠামো নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

সোর্স

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *