বরখাস্ত বা অপসারণের তারিখ হইতে বেতন বন্ধ।
বাংলাদেশ সার্ভিস রুল এর ২য় খন্ডের বিধি-৭০।
চাকরি হইতে বরখাস্ত বা অপসারিত সরকারী কর্মচারীর বেতন ও ভাতাদি প্রদান, উক্ত চাকরি হইতে বরখাস্ত বা অপসারণের তারিখ হইতে বন্ধ হইবে।
মূল বিধিটি: 70. The pay and allowances of a Government Servant who is dismissed or removed from service cease from the date of such dismissal or removal.
ব্যাখ্যা: (১) চাকরি হইতে বরখাস্ত বা অপসারণের আদেশ কার্যকর হওয়ার তারিখ হইতে বেতন ভাতাদি পাইবেন না।
ব্যাখ্যা: (২) এই বিধির অনুরূপ বিধান, এফ, আর-৫২ তে সন্নিবেশিত আছে।
- TAX Deduction Rate 2026 । ২০২৫-২০২৬ অর্থ বছরের উৎসে কর কর্তন পদ্ধতি ও হার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য?
- ১৩-১৬ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য এসিআর ফরম ২০২৬ । মানতে হবে এসিআর ফরম পূরণের নির্দেশনা
- ব্যাংকে যাওয়ার ঝামেলা শেষ: মোবাইলেই মিলছে সোনালী ব্যাংকের ‘ডিজিটাল ন্যানো লোন’
- বিসিএস কর্মকর্তাদের পদোন্নতির বিধান: বিধিমালা ও বর্তমান চর্চার আদ্যোপান্ত
- বিসিএস শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি: প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা
বিধি-৭১ সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মচারী বরখাস্তকালের জন্য বেতনের অর্ধহারে খোরপোষ ভাতা পাইবেন।
মূল বিধি: A Government Servant under suspension is entitled to subsistence grant at the rate of one-half of the pay of the suspended Government servant.
ব্যাখ্যা: (১) বিধির অনুরূপ বিধান এফ, আর-৫৩ (বি) তে সন্নিবেশিত আছে।



