ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় ভ্রমণ ভাতা পাবেন।

সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের বিভিন্ন অঞ্চল/দেশ ভিত্তিক বৈদেশিক মুদ্রায় নির্ধারিত সর্বসাকুল্য ভাতা ৩০% হারে বৃদ্ধি করা হয়েছে।

  • ক শ্রেণীর কর্মকর্তা ২৬৩ থেকে ৩২৮ ডলার
  • খ শ্রেণীর কর্মকর্তা ১৯৬ থেকে ২৬৩ ডলার
  • গ শ্রেণীর কর্মকর্তা ১৭৮ থেকে ২৩১ ডলার
  • ঘ শ্রেণীর কর্মকর্তা ১৩১ থেকে ১৭৮ ডলার

বিস্তারিত জানতে পরিপত্র দেখুন:

অর্থ মন্ত্রণালয়ের ২৪-০৮-২০১৫ খ্রি: তারিখের ০৭.১৫২.০৯৯.০০.০০১.২০০৪.৩৫ নম্বর পরিপত্র মোতাবেক সরকারি কাজে বিদেশ ভ্রমনকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য সর্বসাকুল্য ভাতা বৃদ্ধি করা হয়েছে।   অর্থ বিভাগের বিগত ০৯ অক্টোবর ২০১২ তারিখের অম/অবি/ব্যা:নি:-২/২(১৯)২০০০-০৪/অংশ-১/২২১(১০০০) নং স্মারকের ৪নং অনুচ্ছেদের (ক) ও (খ) -এ বর্ণিত বিশেষ পর্যায়ভুক্ত ব্যক্তিবর্গ এবং ৬ নং অনুচ্ছেদের (ক) তে বর্ণিত সাধারণ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণের বিভিন্ন অঞ্চল/দেশ ভিত্তিক বৈদেশিক মুদ্রায় নির্ধারিত সর্বসাকুল্য ভাতা (Comprehensive Allowance) আদেশ জারীর তারিখ থেকে ৩০% বৃদ্ধি করে নিম্নেবর্ণিত হারে নির্দেশক্রমে পুন: নির্ধারণ করা হলো:  

  • ক বিশেষ পর্যায়ের শ্রেণীর কর্মকর্তা গ্রুপ-১ ৩২৮, গ্রুপ-২ ২৬৩, গ্রুপ-৩ ২৬৩ ডলার
  • ক শ্রেণীর কর্মকর্তা গ্রুপ-১ ২৬৩, গ্রুপ-২ ২১৫, গ্রুপ-৩ ১৯৬ ডলার
  • খ শ্রেণীর কর্মকর্তা গ্রুপ-১ ২৩১, গ্রুপ-২ ১৯৬, গ্রুপ-৩ ১৭৮ ডলার
  • গ শ্রেণীর কর্মকর্তা গ্রুপ-১ ২১৫, গ্রুপ-২ ১৭৮, গ্রুপ-৩ ১৬৫ ডলার
  • ঘ শ্রেণীর কর্মকর্তা গ্রুপ-১ ১৭৮, গ্রুপ-২ ১৫০, গ্রুপ-৩ ১৩১ ডলার

পরিপত্রটিতে স্বাক্ষর করেছেন উপ সচিব বিলকিস জাহান রিমি। সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্যতার পরিপত্রটির JPG কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *