পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

আনসার বেতন ২০২৬ । একজন ব্যাটালিয়ন আনসার এর মাসিক মূল বেতন ১৭ গ্রেডে ৯০০০ টাকা?

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণে মঞ্জুরি জ্ঞাপন করছে ফলে একজন ব্যাটালিয়ন আনসার এর মাসিক বেতন ১৭ গ্রেডে ৯০০০ টাকায় শুরু হয়েছে-আনসার বেতন ২০২৬ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জননিরাপত্তা বিভাগ

আনসার শাখা-২ 

www.mhapsd.gov.bd

নং-৪৪.০০.০০০০.১১৫.২১.০০৭.১০ (অংশ-১)-৩১ তারিখ : – ১১ ফেব্রুয়ারি, ২০২০ খ্রিস্টাব্দ

প্রাপক: প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিজিএ ভবন, সেগুনবাগিচা, ঢাকা৷

বিষয়ঃ ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণ।

আদিষ্ট হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণে মঞ্জুরি জ্ঞাপন করছি:

ক্র: নংপদের নামবিদ্যমান বেতনগ্রেড

(জাঃবেঃস্কেল ২০১৫)

অর্থ বিভাগ বাস্তবায়ন অনুবিভাগ

কর্তৃক নির্ধারণকৃত উন্নীত বেতনগ্রেড

(জাঃবেঃস্কেল ২০১৫)

 

শর্ত/ভিত্তি

 

০১।ব্যাটালিয়ন আনসার

 

৮৮০০-২১৩১০/(১৮তম গ্রেড)

 

৯০০০-২১৮০০/-(১৭তম গ্রেড)।সরাসরি নিয়োগ: ব্যাটালিয়ন আনসার

প্রবিধানমালা, ১৯৯৬ (সংশােধিত, ২০১৬)

অনুযায়ী পদ পূরণযােগ্য।

০২।ল্যান্স নায়েক

 

৯০০০-২১৮০০/

(১৭তম গ্রেড)

৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)

 

পদোন্নতির ক্ষেত্রে: অংগীভূত ব্যাটালিয়ন আনসার

(স্থায়ীকরণ ও পদোন্নতি) বিধিমালা, ২০০১ ৯৭০০-২৩৪৯০/-(১৫তম গ্রেড) (সংশােধিত, ২০১২) অনুযায়ী পদ পূরণযােগ্য।

 

০৩।নায়েক৯৩০০-২২৪৯০/(১৬তম গ্রেড)৯৭০০-২৩৪৯০ (১৫তম গ্রেড)

শর্তাবলিঃ

ক) উপরের ছকের ৪নং কলামে নির্ধারিত বেতনগ্রেড ৫নং কলামে প্রদর্শিত যােগ্যতা/অভিজ্ঞতা অনুযায়ী কার্যকর হবে; 

খ) নায়েক পদে চাকুরীর মেয়াদ ২(দুই) বছর পূর্তিতে বিদ্যমান পদোন্নতি বিধিমালার আলােকে একই বেতনগ্রেডে হাবিলদার পদে অনারারি পদোন্নতি প্রদান করতে হবে; 

গ) এ বিষয়ে বিদ্যমান সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে; 

ঘ) এ সংক্রান্ত যাবতীয় ব্যয় আনসার ও ভিডিপি অধিদপ্তরের সংশ্লিষ্ট বাজেট বরাদ্দ হতে বহন করতে হবে; 

ঙ) আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে।।

০২। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪/১১/১৯ তারিখের ০৫.০০.০০০০.১৬১.০০.০১৯.১৯-৩৩৯, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৫ এর ২৪/১২/২০১৯ তারিখের ০৭.১৫৫.০১৫.৪৪.০৪.০১৩.২০০৪-৭৫৫ ও অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অধিশাখার ২৯/০৭/২০১৯ তারিখের ০৭.০০.০০০০.১৬১.৪৪.০০২.১৮-১৯৮ নম্বর স্মারকে সম্মতি এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২০ সালের ৪র্থ সভার ১১/০২/২০২০ তারিখের মন্ত্রিপরিষদ বিভাগের ০৪.০০.০০০০.৭১১.০৬.০০৪.২০-৭৫ নম্বর স্মারকের অনুমােদনক্রমে এ আদেশ জারি করা হলাে।

মােঃ শরীফুল আলম তানভীর)

সিনিয়র সহকারী সচিব

ফোনঃ +৮৮০২ ৯৫৭৬৩৩৭

ই-মেইল: ansar2@mhapsd.gov.bd

 

একজন আনসার এর মাসিক বেতন কত টাকা: ডাউনলোড

বিস্তারিত এখানে জানুন

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

One thought on “আনসার বেতন ২০২৬ । একজন ব্যাটালিয়ন আনসার এর মাসিক মূল বেতন ১৭ গ্রেডে ৯০০০ টাকা?

  • রোকসানা বেগম

    দরিদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *