বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত।

প্রস্তাবিত কর্মচারীদের মধ্যে যারা সমগ্র চাকরি জীবনে একটিও সিলেকশন গ্রেড বা টাইমস্কেল প্রাপ্ত হননি তাদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে; 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাস্তবায়ন অনুবিভাগ

বাস্তবায়ন-১ অধিশাখা।

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৬১.৪৪.০১০(অংশ).১১.৫৯; তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০২০

 

বিষয়: উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত।

সূত্র: জননিরাপত্তা বিভাগের স্মারক নং-৪৪.০০.০০০০.০৯৪.১২.০০৪.১৮.১৮৮; তারিখ: ০৯/০২/২০২০ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্বারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, প্রস্তাবিত বিষয়ে অর্থ বিভাগের নিম্নরূপ ভাবে মতামত প্রদান করা হলো:

ক) প্রস্তাবিত কর্মচারীদের মধ্যে যারা সমগ্র চাকরি জীবনে একটিও সিলেকশন গ্রেড বা টাইমস্কেল প্রাপ্ত হননি তাদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে;

এবং

খ) যেসব কর্মচারী এক বা একাধিক সিলেকশনগ্রেড বা টাইমস্কেল প্রাপ্ত হয়েছেন তাদের বিষয়ে আপীল বিভাগে মামলা বিচারাধীন বিধায়ও এ বিষয়ে কোন মতামত প্রদান করা সম্ভব হচ্ছে না।

 

(হায়াত মো: ফিরোজ)

উপ-সচিব

ফোন: ৯৫৫০৭৮১

প্রতি

সিনিয়র সচিব

জননিরাপত্তা বিভাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

One thought on “উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত।

  • necessity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *