যানবাহন I জ্বালানি সুবিধা । মনিহারি

নির্বাহী অফিসারগণের যানবাহনে জ্বালানি তেল/সিএনজি এর প্রাপ্যতা।

যে সকল উপজেলার ইউনিয়ন সংখ্যা ১০ অথবা এর কম, সে সকল উপজেলার জন্য জ্বালানি তেলের বরাদ্দ ১৮০ লিটারের স্থালে ২১০ লিটার পেট্রোল/অকটেন অথবা সর্বোচ্চ ৩০০ ঘনমিটার সিএনজি করা হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

পরিবহন শাখা

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

www.mopa.gov.bd

নং-০৫.০০.০০০০.১২১.১৮.০০৯.১৫.১৬৯; তারিখ: ১৯ ডিসেম্বর ২০১৮

প্রজ্ঞাপন

বিষয়: উপজেলা নির্বাহী অফিসারগণের সরকারি যানবাহনে জ্বালানি তেল/সিএনজি -এর প্রাপ্যতা।

উপজেলা নির্বাহী অফিসারগণের সরকারি যানবাহনে জ্বালানি তেল/সিএনজি ব্যবহারের বিষয়ে সরকার নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে-

উপজেলা নির্বাহী অফিসারগণের ব্যবহৃত সরকারি যানবাহনে জ্বালানি তেল অথবা সিএনজি যে কোন একটি ব্যবহার করা যাবে। উপজেলা নির্বাহী অফিসারগণের জ্বালানি তেল/সিএনজি -এর প্রাপ্যতা নিম্নরূপ:

ক. যে সকল উপজেলার ইউনিয়ন সংখ্যা ১০ অথবা এর কম, সে সকল উপজেলার জন্য জ্বালানি তেলের বরাদ্দ ১৮০ লিটারের স্থালে ২১০ লিটার পেট্রোল/অকটেন অথবা সর্বোচ্চ ৩০০ ঘনমিটার সিএনজি করা হলো।

খ. যে সকল উপজেলার ইউনিয়ন সংখ্যা ১১ থেকে ১৫ পর্যন্ত , সে সকল উপজেলার জ্বালানি তেলের বরাদ্দ ১৮০ লিটারের স্থলে সর্বোচ্চ ২৩০ লিটার পেট্রোল/অকটেন অথবা সর্বোচ্চ ৩২৮ ঘনমিটার সিএনজি করা হলো।

গ. ১৬ থেকে তদূর্ধ্ব ইউনিয়ন বিষ্টি উপজেলার জ্বালানি তেলের বরাদ্দ ১৮০ লিটারের স্থলে সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল/অকটেন অথবা সর্বোচ্চ ৩৫৮ ঘনমিটার সিএনজি করা হলো।

ঘ. সিএনজি চালিত যানে রুপান্তরিত ইঞ্জিন সচল রাখার স্বার্থে ইত:পূর্বের ইঞ্জিন স্টার্টের তেলের বরাদ্দ অপরিবর্তিত থাকবে।

২। এতে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে।

৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(কামরুল হাসান)

উপসচিব

ফোন: ৯৫৪৫৫৩৩

উপজেলা নির্বাহী অফিসারগণের সরকারি যানবাহনে জ্বালানি তেলসিএনজি এর প্রাপ্যতা: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *