নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বন্টন।

টেকনিক্যালধর্মী পদের ক্ষেত্র ব্যতিত প্রশাসনধর্মী সকল ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ৭০% ও মৌখিক পরীক্ষায় ৩০% নম্বর নির্ধারিত থাকবে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

বিধি-১ শাখা।

www.mopa.gov.bd

নং-০৫.০০.০০০০.১৭০.০১৬.১৩.১৪২; তারিখ: ০৫ মে, ২০১৩

বিষয়: ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বন্টন।

সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার বিধান অনুসরণ করে ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগ প্রদান করা হয়। অধিকাংশ নিয়োগ বিধিমালায় লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বন্টন করা নেই। কোন কোন নিয়োগ বিধিমালায় শুধুমাত্র লিখিত পরীক্ষার নম্বর নির্ধারিত রয়েছে। ফলে যে ক্ষেত্রে নিয়োগ বিধিমালার নম্বর বন্টন করা থাকে না সে ক্ষেত্রে বিভিন্ন নিয়োগ/বাছাই কমিটি বিভিন্ন হারে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর নির্ধারণ করে। ৪র্থ শ্রেণীর বিভিন্ন পদে কোন কোন নিয়োগ /বাছাই কমিটি শুধুমাত্র মৌখিক পরীক্ষা গ্রহণ করে, কোন কোন নিয়োগ/বাছাই কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে শূন্য পদে নিয়োগের সুপারিশ করে থাকে। অর্থাৎ পরীক্ষা পদ্ধতি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বন্টনের হারের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের এমনকি একই প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন নিয়োগের ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকছে না।

০২। উপর্যুক্ত অবস্থায়, ৩য় ও ৪র্থ শ্রেণীর টেকনিক্যাল পদ ব্যতীত নন-টেকনিক্যাল সাধারণ প্রশাসনধর্মী পদের লিখিত ও মৌখিক পরীক্ষার মধ্যে ভারসাম্য রক্ষার জন্য একটি যৌক্তিক হার নির্ধারণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।

৩। বর্ণিতাবস্থায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, টেকনিক্যালধর্মী পদের ক্ষেত্র ব্যতিত প্রশাসনধর্মী সকল ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় ৭০% ও মৌখিক পরীক্ষায় ৩০% নম্বর নির্ধারিত থাকবে। যে ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন/বিধিমালা/প্রবিধানমালায় সুনির্দিষ্টভাবে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর নির্ধারিত রয়েছে সে সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এ সিদ্ধান্তের আলোকে উক্ত আইন/বিধিমালা/প্রবিধানমালায় প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করবে।

 

(আবদুস সোবহান সিকদার)

সিনিয়র সচিব।

 

৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর বন্টন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *