নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

বাংলাদেশ পুলিশে বিভাগীয় পদোন্নতিতে পদ ভিত্তিক পৃথক পৃথক মেধা তালিকা।

কোনো জেলা বা ইউনিটে পদোন্নতিযোগ্য শুন্যপদ সৃজিত হলে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণকরত কেন্দ্রিয় মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীকে পদোন্নতি প্রদানের মাধ্যমে উক্ত শুন্যপদটি পূরণ করতে হবে। এক্ষেত্রে মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থী অন্য জেলা/ ইউনিটে কর্মরত থাকলে শুন্যপদ সংশ্লিষ্ট জেলা/ ইউনিটে বদলিপূর্বক পদোন্নতি কার্যকর করতে হবে; 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পুলিশ

পুলিশ হেডকোয়াটার্স

৬, ফিমিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা-১০০০

www.police.gov.bd

স্মারক নং: ৪৪.০১.০০০০.০২৮.১৩.০১৭.১৯.৩৫২(১৪০); তারিখ: ২৯ জুলাই, ২০২০

বিষয়: বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সংক্রান্ত সংশোধনী প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রামে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা/ কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরিক্ষার উত্তরপত্রের মূল্যায়ন, মেধাতালিকা প্রণয়ন এবং পদোন্নতি প্রদান সংক্রান্ত নিম্নবর্ণিত সংশোধন করা হয়েছে।

১.১ বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা/ কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রতিটি পদের জন্য কেন্দ্রীয়ভাবে পৃথক পৃথক মেধা তালিকা প্রণনয় করতে হবে।;

১.২ কেন্দ্রিয়ভাবে অনুমোদিত মেধাতালিকার মেয়াদ পরবর্তী খ্রিষ্টীয় পঞ্জিকা বৎসরের ০১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। কোনো জেলা বা ইউনিটে পদোন্নতিযোগ্য শুন্যপদ সৃজিত হলে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণকরত কেন্দ্রিয় মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীকে পদোন্নতি প্রদানের মাধ্যমে উক্ত শুন্যপদটি পূরণ করতে হবে। এক্ষেত্রে মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থী অন্য জেলা/ ইউনিটে কর্মরত থাকলে শুন্যপদ সংশ্লিষ্ট জেলা/ ইউনিটে বদলিপূর্বক পদোন্নতি কার্যকর করতে হবে;

১.৩ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় লিখিত পরীক্ষার উত্তরপত্র কেন্দ্রীয়ভাবে পুলিশ হেডকোয়াটার্স কর্তৃক মনোনীত টিম দ্বারা মূল্যায়ন করা হবে;

১.৪ টিএন্ডআইএম-এর পরীক্ষার বিষয়বস্তু, নম্বর বন্টন ও সিলেবাস ভিন্ন হওয়ায় কেন্দ্রিয় মেধাতালিকা অন্তর্ভূক্ত হবে না। এক্ষেত্রে মেধাতালিকা প্রণয়ন ও পদোন্নতি প্রদান সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

এ নির্দেশনা বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মকর্তা / কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২০ হতে কার্যকর হবে।

মোহাম্মদ নাসিরুল ইসলাম, বিপিএম-সেবা

বিপি ৭৪০৩০২৭৮৫৭

এআইজ (রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্ল্যানিং-২)

বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা।

ফোন: ৫৫১০১৬৪০

 বাংলাদেশ পুলিশে বিভাগীয় পদোন্নতিতে পদ ভিত্তিক পৃথক পৃথক মেধা তালিকা: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *