পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

আবাসিক টেলিফোন নগদায়নে উপ-সচিব পর্যায়ে সিলিং।

উপসচিব ও সমপর্যায়ের কর্মকর্তাগণের নির্ধারিত সিলিং = ২০০০/- টাকা এবং এর ১৫% ভ্যাট ৩০০/- টাকা সহ সর্বমোট ২০০০+৩০০ = ২৩০০ টাকা, (৩) সিনিয়র সহকারি সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাগণের নির্ধারিত সিলিং ১৬০০/- টাকা এবং এর ১৫% ভ্যাট ২৪০/- টাকা সহ সর্বমোট (১৬০০+২৪০) = ১৮৪০/- টাকা এবং (৪) সহকারি সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাগণের নির্ধারিত সিলিং – ১২০০/- টাকা ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ

প্রশাসন শাখা-৬

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.০৮৬.১০.০০২.১৮.৭২৩ তারিখ: ১১ নভেম্বর ২০১৯

বিজ্ঞপ্তি

বিষয়: অর্থ বিভাগের কর্মকর্তাগণের সরকারি আবাসিক টেলিফোনের নগদায়ন ভাতা উত্তোলনের ক্ষেত্রে, লাইনরেন্ট, লাইনরেন্টের ভ্যাটসহ মো (১৬০+২৪) = ১৮৪/- টাকা এবং পুন:নির্ধারিত ট্যারিফ সুবিধা ১৫০/- টাকা টকটাইম এবং এর ভ্যাট ২৩/- টাকা সহ মোট (১৫০+২৩) = ১৭৩/- টাকা নগদায়ন ভাতার সাথে উত্তোলন না করার বিষয়টি অবহিতকরণ প্রসঙ্গে।

সূত্র: ০১। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের স্মারক নং-১৪.০০.০০০.০০৯.১৮.০০২.১৯.২৪৬; তািরখ: ১৪ আগস্ট, ২০১৯

০২। BTCL এর টেলিযোগাযোগ ভবনস্থ প্রধান কার্যালয়ের স্মারক নং ১৪.৩৩.০০০০.০০২.০৬.০০১.১৮; তারিখ: ১৮ আগস্ট, ২০১৯

উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সূত্রেল্লিখিত স্মারকদ্বয়ের মাধ্যমে (১৬.০৮.১৯ কার্যকর, কপি সংযুক্ত) BTCL তাদের সকল ল্যান্ড ফোনের (সরকারি, বেসরকারি, দাপ্তরিক, আবাসিকসহ) লাইনরেন্ট তুলে দিয়ে নতুন ট্যারিফ সুবিধা = ১৫০/- টাকা টকটাইম প্যাকেজ চালু করায় (যা সকল টেলিফোনে সেপ্টেম্বর, ২০১৯ হতে বাস্তবায়িত হয়েছে) উল্লিখিত লাইনরেন্ট এবং এর ১৫% ভ্যাট (১৬০+২৪) = ১৮৪ টাকা এবং তৎপরবর্তী নির্ধারিত ট্যারিফ সুবিধা উল্লিখিত = ১৫০/- টাকা এবং এর ১৫% ভ্যাট = ২৩/- টাকাসহ র্সবমোট (১৫০+২৩= ১৭৩ টাকা পুনরাদেশ না দেয়া পর্যন্ত নগায়ন ভাতার সাথে আহরণ/ উত্তোলন না করার জন্য অর্থ বিভাগের নগদায়ন গ্রহণকারী সকল কর্মকর্তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

০২। পুন: নির্ধারিত ট্যারিফ সুবিধা/ টকটাইম প্যাকেজ (ভ্যাটসহ) উল্রিখিত = ১৭৩/- টাকা প্রাপ্য হবেন কিনা তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ বিষয়েপরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

০৩। এমতাবস্থায় লাইনরেন্ট এবং এর ভ্যাট = ১৮৪ টাকা এবং তৎপরবর্তি টকটাইম প্যাকেজ (ভ্যাটসহ) = ১৭৩/- টাকা বাদ দিয়ে শুধুমাত্র নির্ধারিত নগদায়ন সিলিং এবং এর ১৫% ভ্যাট (১) অতিরিক্ত সচিব, যুগ্নসচিবগণের নির্ধারিত সিলিং ২৮০০/- টাকা এবং এর ১৫% ভ্যাট = ৪২০/- টাকাসহ সর্বমোট (২৮০০+৪২০০) = ৩২২০/- টাকা, (২) উপসচিব ও সমপর্যায়ের কর্মকর্তাগণের নির্ধারিত সিলিং = ২০০০/- টাকা এবং এর ১৫% ভ্যাট ৩০০/- টাকা সহ সর্বমোট ২০০০+৩০০ = ২৩০০ টাকা, (৩) সিনিয়র সহকারি সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাগণের নির্ধারিত সিলিং ১৬০০/- টাকা এবং এর ১৫% ভ্যাট ২৪০/- টাকা সহ সর্বমোট (১৬০০+২৪০) = ১৮৪০/- টাকা এবং (৪) সহকারি সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাগণের নির্ধারিত সিলিং – ১২০০/- টাকা এবং এর ১৫% ভ্যাট সর্বমোট (১২০০+১৮০) = ১৩৮০/- টাকা নগদায়ন ভাতা হিসাবে উত্তোলনের জন্য নগদায়ন গ্রহণকারী সকল কর্মকর্তাকে অনুরোধ করা হল।

০৪। এ বিষয়ে সরকার কর্তৃক পুনরায় কোন পরিবর্তন বা সংশোধন করা হলে উক্ত সংশোধন অনুযায়ী এ ভাতার হার হ্রাস/ বৃদ্ধি আকারে পুন:নির্ধারণ হবে।

০৪। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

০৫। অর্থ সচিব মহোদয়ের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারী করা হল।

(মো: রুহুল আমিন মল্লিক)

সহকারী সচিব (প্রশাসন-৬)

অর্থ বিভাগ

ফোন: ৯৫১২৫৯৬

আবাসিক টেলিফোন নগদায়নে উপ-সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাগণের সিলিং ২০০০ টাকা: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *