নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

কর্মকর্তা পদোন্নতি কমিটি । মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন ৪র্থ-৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগ/পদোন্নতি কমিটি

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগের অধীন ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগ/পদোন্নতি প্রদানের জন্য পূর্বে জারিকৃত পরিপত্রসমূহ রহিত করিয়া বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি গঠন করা হয়েছে-কর্মকর্তা পদোন্নতি কমিটি

কমিটিতে কে কে থাকবেন? প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব পর্যায়ের একজন প্রতিনিধি,  অর্থ বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব পর্যায়ের একজন প্রতিনিধি থাকবেন এবং সংশ্লিষ্ট দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর এর প্রধান থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (প্রশাসন) সদস্য সচিব হিসেবে থাকবেন।

কমিটির কাজ কি? উপসচিব ব্যতীত সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের অধীন ক্যাডারভুক্ত এবং ক্যাডার বহির্ভূত জাতীয় বেতন স্কেল এর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে পদোন্নতি; বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের আওতা বহির্ভূত মন্ত্রণালয়/বিভাগের অধীন বেতন স্কেল এর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে সরাসরি নিয়োগ; সংশ্লিষ্ট নিয়োগবিধির শর্ত পূরণ সাপেক্ষে বিভিন্ন স্বশাসিত সংস্থায় স্থায়ীভাবে বদলীকৃত/স্থায়ীভাবে প্রেষণে নিয়োজিত সরকারি কর্মকর্তাগণের বেতন স্কেল এর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে পদোন্নতি/নিয়োগ প্রদান করবেন।

এছাড়াও সংশ্লিষ্ট আইন/নিয়োগবিধি অনুযায়ী বিভিন্ন স্বশাসিত সংস্থার পরিচালনা পরিষদ বহির্ভূত অন্যান্য যে সকল পদের নিয়োগ/পদোন্নতি প্রদানের দায়িত্ব সরকারের, সেই সকল পদে নিয়োগ/পদোন্নতি; বেতন স্কেল এর ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদের উচ্চতর টাইম স্কেল/সিলেকশন গ্রেড প্রদানের সুপারিশ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৪ ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত প্রাপ্য বকেয়া); কোনো বিশেষজ্ঞ /কারিগরি জ্ঞানসম্পন্ন প্রতিনিধির প্রয়োজন হইলে, সেইক্ষেত্রে সরকারি দপ্তরের একজন উপযুক্ত প্রতিনিধিকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা যাইবে।

বাংলাদেশ কর্মকমিশনের কেউ থাকবেন না? / কর্মকমিশনের নিয়োগের বর্হিভূত পদোন্নতি / নিয়োগের ক্ষেত্রে এই কমিটি কার্যকর থাকবে

কর্মকমিশনের নিয়োগে কর্মকমিশন কর্তৃক গঠিত কমিটি কাজ করবে।

কর্মকর্তা পদোন্নতি কমিটি  মন্ত্রণালয়বিভাগের আওতাধীন ৪র্থ ৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগপদোন্নতি কমিটি

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর আওতা বহির্ভূত মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন এবং স্বশাসিত সংস্থার ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগ/পদোন্নতি প্রদান বিষয়ক কমিটি।

যে কোন কর্মকর্তার পদোন্নতির ক্ষেত্রে কি এ কমিটি কার্যকর?

না। – কর্মকমিশন ব্যতীত নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগের অধীন ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের পদে নিয়োগ/পদোন্নতি প্রদানের জন্য পূর্বে জারিকৃত পরিপত্রসমূহ রহিত করিয়া বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি গঠন করা হয়েছে।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *