ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি!

গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার নিমিত্ত নিম্নোক্ত শর্ত সাপেক্ষে সুযোগ প্রদান করা হলো। যা ৩১/১২/২০২০ পর্যন্ত সময়ে করা যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

বিআরটিএ সংস্থাপন শাখা

প্রজ্ঞাপন

স্মারক নং-৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩.২৩৭; তারিখ: ২২ জুন ২০২০

অর্থ বিভাগের ১৫-০৬-২০২০ তারিখের ০৭.০০.০০০০.১৪৪.৩২.১০৮.১১-২০ সংখ্যক স্মারকের সম্মতির প্রেক্ষিতে গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার নিমিত্ত নিম্নোক্ত শর্ত সাপেক্ষে সুযোগ প্রদান করা হলো:

(ক) এ বিভাগের ২০-০৬-২০২০ তারিখের ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩-৩৪ সংখ্যক প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এ সময়সীমা আগামী ৩১/১২/২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো;

(খ) বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের উদ্দেশ্যে ব্যাপক প্রচারের মাধ্যমে আগামীতে খেলাপী যানবাহন মালিকদের আর কোনো সুযোগ দেয়া হবে না মর্মে অগ্রিম ঘোষনা প্রচার করবে।

০২। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে

(মো: জসিম উদ্দিন)

সহকারী সচিব

গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সময়সীমা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি!: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *