শিক্ষা ভাতা । পোষাক । রেশন

চুল কাটা ও পোশাক ধোলাই ভাতা ৩০০ টাকায় উন্নীত।

এস, আর, ও নং ৩৭৩-আইন/২০১৫ দ্বারা জারিকৃত চাকরি (বর্ডার গার্ড বাংলাদেশ) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর নিমরূপ অধিকতর সংশােধন করিল চুলকাটা ও পোশাক ধোলাই ভাতা ৩০০ টাকা করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়

অর্থ বিভাগ (বাস্তবায়ন অনুবিভাগ)

আদেশ 

তারিখ: ২৬ আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ/১১ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ 

এস, আর, ও নং ৩১৯-আইন/২০২১।- সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ১৫ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ০১ পৌষ, ১৪২২ বঙ্গাব্দ মােতাবেক ১৫ ডিসেম্বর, ২০১৫ খ্রিষ্টাব্দ তারিখের এস, আর, ও নং ৩৭৩-আইন/২০১৫ দ্বারা জারিকৃত চাকরি (বর্ডার গার্ড বাংলাদেশ) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর নিমরূপ অধিকতর সংশােধন করিল, যথা:-

উপরি-উক্ত আদেশের অনুচ্ছেদ ১৮ এর উপ-অনুচ্ছেদ (৩) এ উল্লিখিত “ঙ, চুলকাটা এবং ধােলাই ভাতা” উপ-শিরােনাম এবং উহার বিপরীতে উল্লিখিত “১১৫” সংখ্যার পরিবর্তে নিম্নরূপ উপ-শিরােনাম ও সংখ্যা প্রতিস্থাপিত হইবে, যথা :—

ঙ. চুল কাটা কাটা ও পোশাক ধোলাই ভাতা৩০০

০২। ইহা অবিলম্বে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

হাবুিন নাহার 

অতিরিক্ত সচিব

 

চুল কাটা ও পোশাক ধোলাই ভাতা ৩০০ টাকায় উন্নীত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *