আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

জরুরি বিজ্ঞপ্তি: জনবল সংক্রান্ত তথ্য অনতিবিলম্বে প্রেরণের নির্দেশ।

সরকারি কর্মচারীদের বেতন-ভাতাদির বাজেট স্বয়ংক্রিয়ভাবে প্রণয়ন এবং কর্মচারীর বেতন-ভাতা, বেতন নির্ধারণ ও পেনশন প্রভৃতি কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের নিমিত্তে অর্থ বিভাগের ১২.০৮.২০২০, ১৯.১১.২০২০ ও ২৩.১২.২০২০ তারিখের পত্র নং ৭৬৯, ৯৪৩ ও ১০০৪ (দেখতে ক্লিক করুন) এর মাধ্যমে প্রত্যেক কার্যালয়ের জনবল সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল । যে সকল মন্ত্রণালয়/ বিভাগ এখনও জনবল সংক্রান্ত তথ্য প্রেরণ করেন নাই, আগামী মার্চ/২০২১ হতে তাদের বেতন-ভাতা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতার উদ্ভব হতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রনালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১, বাজেট অধিশাখা-৩

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১০৩.১৮.০০৬.২০-১০০৪; তারিখ: ২৩ ডিসেম্বর, ২০২০

বিষয়: মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান, অধীনস্ত অধিদপ্তর/পরিদপ্তর ও অধস্তন অফিসসমূহের অর্গানোগ্রাম, নিয়োগ বিধি এবং পদমঞ্জুরি সরবরাহকরণ।

নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরো সুসংহত করার নিমিত্ত আগামী ২০২১-২০২২ অর্থ বছর হতে সরকারী কর্মচারীদের বেতন ভাতাদি বাজেট স্বয়ংক্রিয়ভাবে প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর ও এ কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিতকরণে বর্তমানে Online Pay-Fixation ডাটাবেইজ হতে নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণিবিন্যাস পদ্ধতি (BACS) অনুযায়ী রি-ডিজাইনকৃত Integrated Budget and Accounting System (iBAS++) এর ডাটাবেইজে সকল কর্মচারীদের তথ্য স্থানান্তরের (Migration) কার্যক্রম চলমান আছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন ও Electronic Fund Transfer (EFT) এর মাধ্যমে সকল সরকারি কর্মচারীর বেতন ভাতা ও পেনশন পরিশোধের লক্ষ্যে সকল মন্ত্রণালয়/বিভাগ/ অন্যান্য প্রতিষ্ঠান, অধীনস্থ অধিদপ্তর/ পরিদপ্তর ও অধস্তন অফিস এবং মাঠ পর্যায়ের অফিসসমূহের অর্গানোগ্রাম, নিয়োগ বিধি ও পদ মঞ্জুরি অনুযায়ী পদবি, পদসংখ্যা ও গ্রেড iBAS++ সিস্টেমে অন্তর্ভূক্ত করা প্রয়োজন।

০২।

০৩।

(মো: তৌহিদুল ইসলাম)

উপসচিব

ফোন: ৯৫৬৩১৮৬

জরুরি বিজ্ঞপ্তি: জনবল সংক্রান্ত তথ্য অনতিবিলম্বে প্রেরণের নির্দেশ: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *