বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

টেলিফোন নীতিমালা ২০০৪ এর সংশোধনী সমূহ।

সরকারী মোবাইল/ সেলুলার টেলিফোন সংযোগ ও ব্যবহার সংক্রান্ত নীতিমালা-২০০৪ এর প্রাধিকার তালিকায় ২(ঙ) অনুচ্ছেদে নিম্নরূপ শব্দ সংযোজিত এবং একই সঙ্গে ২ (ছ) অনুচ্ছেদ নতুনভাবে সংযোজিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সংস্থাপন মন্ত্রণালয়

প্রশাসন-১ (২) অধিশাখা।

নং-সম(প্র:-২)-৩৭/২০০৬-৫৩৫; তারিখ: ২৩/০৯/২০০৮

বিষয়ঃ সরকারী মোবাইল/সেলুলার টেলিফোন সংযোগ ও ব্যবহার সংক্রান্ত নীতিমালা, ২০০৪-এর সংশোধন।

দাপ্তরিক কাজের সুবিধার্থে মোবাইল ফোনের প্রাধিকার তালিকায় নিম্নবর্ণিত সংশোধন করা হলোঃ

(১) সরকারী মোবাইল/ সেলুলার টেলিফোন সংযোগ ও ব্যবহার সংক্রান্ত নীতিমালা-২০০৪ এর প্রাধিকার তালিকায় ২(ঙ) অনুচ্ছেদে নিম্নরূপ শব্দ সংযোজিত এবং একই সঙ্গে ২ (ছ) অনুচ্ছেদ নতুনভাবে সংযোজিত হবে:

২(ঙ) যুগ্ন-সচিব ও উপ-সচিব;

২(ছ) উপজেলা নির্বাহী কর্মকর্তা;

(২) উল্লিখিত নীতিমালায় ৩(চ) এবং ৩(ছ) অনুচ্ছেদ হিসেবে নিম্নবর্ণিত দুটি নতুন অনুচ্ছেদ সংযোজিত হবে:

৩(চ) সরকারী কর্মকর্তার সাথে সরকারী প্রয়োজনে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষার সুবিধার্থে কর্মকর্তার ব্যবহারে থাকা মোবাইল ফোন সংযোগ নম্বরটি সংশ্লিষ্ট দপ্তর প্রধান/ নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে আবশ্যিকভাবে অবহিত করতে হবে এবং অবহিতকরণের তারিখ হতে তিনি মাসিক ভাতা প্রাপ্য হবেন।

৩(ছ) মাসিক মোবাইল ফোন বাবদ ভাতা প্রাপ্যতা ব্যতীত সরকারের উপর অন্য কোন দায় (যেমন: সেট ক্রয় ও সংযোগ খরচ) বর্তাবে না;

(৩) উল্লিখিত নীতিমালার ৫ (ঘ) ও ৫(ঙ) অনুচ্ছেদ নিম্নরূপভাবে প্রতিস্থাপিত এবং একই সঙ্গে ৫(চ) অনুচ্ছেদ নতুনভাবে সংযোজিত হবে:

৫ (ঘ) অতিরিক্ত সচিব ও প্রাধিকারপ্রাপ্ত সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা এবং যুগ্ন সচিবের মোবাইল ফোনের মাসিক ভাতা ৬০০ (ছয়শত) টাকা হবে;

৫(ঙ) উপ-সচিব ও প্রাধিকারপ্রাপ্ত সমমার্যদা সম্পন্ন কর্মকর্তাগণের মোবাইল ফোনের মাসিক ভাতা ৪০০ (চারশত) টাকা হবে;

৫(চ) উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের মোবাইল ফোনের মাসিক ভাতা ৪০০ (চারশত) টাকা হবে;

০২। মোবাইল ফোন বাবদ মাসিক ভাতা জাতীয় বেতন স্কেল-২০০৫ অধ্যাদেশটি সংশোধনক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তার মাসিক বেতনের সাথে প্রদানের ব্যবস্থা অর্থ বিভাগ গ্রহণ করবে।

০৩। এই নীতিমালার সংশোধনী/সংযোজনী সমূহ জারীর তারিখ হতে কার্যকর হবে।

(মো: মোসলেহ উদ্দিন)

সচিব

সংস্থাপন মন্ত্রণালয়

টেলিফোন নীতিমালা ২০০৪ এর সংশোধনী সমূহ: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *