ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

ট্রান্সফার অব রেসিডেন্স ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০০০

ট্রান্সফার অব রেসিডেন্স (আমদানী) বিধিমালা ২০০০, এস,আর,ও নং ১৬৫ আইন/২০০০/১৮৪৬/কাস তাং ৮/৬/২০০০ ইং অনুযায়ী কোন বাংলাদেশি প্রকৃত প্রবাসী যাত্রী তিনি যদি তার রেসিডেন্স ট্রান্সফারসহ দেশে ফিরে আসেন তাহলে তিনি তার বিদেশে অবস্থানকালীন বাসার ব্যাগেজ অন্তর্ভূত মালামাল সর্বোচ্চ ৮০% শুল্ক মওকুফ করে আমদানী বা খালাস করতে/নিতে পারেবেন। অর্থাৎ তিনি তার আনীত মালামাল মাত্র ২০% শুল্ককর পরিশোধ করে খালাস নিতে পারেবেন।

এ ব্যাগেজ সুবিধা প্রাপ্তির জন্য কিছু শর্রত রয়েছে যা নিম্নরুপ :

(১) ট্রান্সফার অব রেসিডেন্স (আমদানী) বিধিমালার সাথে সংযুক্ত ফরমে যাত্রীকে আবেদন করতে হবে;

(২) আবাস ট্রান্সফারের প্রমাণস্বরুপ যাত্রীকে পুরো পরিবারের নামের তালিকা ও পাসপোর্ট রিলেটেড কাস্টমস অফিসারের নিকট ব্যাগেজ খালাস কালে পেশ করতে হবে;

(৩) যাত্রী যে দেশে বসবাস করতেন সে দেশ থেকেই মালামাল বুকিং করতে হবে এবংতা যাত্রী দেশে আগমনের ৩০ দিনের মধ্যে করতে হবে;

(৪) যাত্রী বিধিমালা অনুযায়ী পন্য খালাসের ১ বছরের মধ্য যদি পুনরায় বিদেশ চলে যেতে চান তাহলে তার আমদানীকৃত ইতোপূর্বে রেয়াতী হার তাকে ফিরিয়ে দিতে হবে;

যাত্রী কি সুবিধা পাবেন :-

(ক) একজন যাত্রী বিদেশে নূন্যতম ২ বছর অবস্থানের পর ফিরে এলে ৩০০০ মা:ডলার পন্যের মুল্যের উপর ৪০% শুল্ক সুবিধা পাবেন ; অর্থাৎ তাকে ৬০% শুল্ককর পরিশোধ করতে হবে।

(খ) অবস্থানের মেয়াদ দুই বছরের বেশী সময় হলে প্রতি এক বছরের জন্য ৫০০ মা: ডলার সরবোচ্চ ৫০০০ মা:ডলার মুল্যের মালামাল অবচয় মূল্যে খালাস নিতে পারবেন।

(গ) ২ বছরের জন্য ৪০% শুল্ক সুবিধা অতিরিক্ত ১ বছরের জন্য ১০% এবং সরবোচ্চ ৮০% শুল্ক সুবিধা প্রাপ্য হবেন।
(ঘ) পরিবারের মুল সদস্য সরবোচ্চ ৮০% শুল্ক সুবিধা পাবেন তবে অন্য সদস্যরা তাদের নামে মালামাল আনলে তারা ২০% শুল্ক সুবিধা পাবেন ;

অবচয় মূল্যে যে সকল পন্য আনতে পারবেন :

(১) উপরে উল্লেখিত সুবিধা ব্যতিত যাত্রী যদি প্রবাসে পেশাগত কাজ করেন তাহলে তিনি উক্ত সুবিধার অতিরিক্ত আরো ১০০০ মা: ডলারের পেশাগত পন্য সকল শুল্ককর পরিশোধ ব্যতিরেকে খালাস নিতে পারবেন। পেশাগত দ্রব্য মানে একজন প্রবাসী ডাক্তার তার ডাক্তারির সকল যন্ত্রপাতি খালাস নিতে পারবেন।

(২) মোটরগাড়ি আমদানী:- আমদানী নীতির শর্রত পূরন সাপেক্ষে যাত্রী বানিজ্য মন্ত্রনালয়ের হতে আই,পি / সিপি নিয়ে মোটর গাডি খালাস নিতে পারবেন।তবে এক্ষেত্রে অবচয় পুরাতন গাড়ীর ক্ষেত্রে যে অবচয় সে মোতাবেক হবে। গাড়ী আমদানী মূল্য ৫০০০ মা: ডলারের অন্তর্ভূত হবেনা।

ট্রান্সফার অব রেসিডেন্স ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০০০ : ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *