পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

ধর্ষন ও যৌন হয়রানিতে প্রকৃত নাম ও কর্মস্থলের ঠিকানা প্রচার বন্ধ সংক্রান্ত।

মাননীয় আদালতের অন্তবর্তিকালীন আদেশ অনুযায়ী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ধর্ষন ও অন্যান্য যৌন হয়রানিতে নিপতিত মহিলার প্রকৃত নাম ও কর্মস্থলের ঠিকানা প্রচার বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

টিডি-২ শাখা

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

www.moi.gov.bd

নং-১৫.০০.০০০০.০২৪.০৪.০০১.২১.৩২৩; তারিখ: ০৮ আগস্ট ২০২১

বিষয়: প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ধর্ষন ও অন্যান্য যৌন হয়রানিতে নিপতিত মহিলার প্রকৃত নাম ও কর্মস্থলের ঠিকানা প্রচার বন্ধ প্রসঙ্গে।

সূত্র: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন শাখার ০২ জুন ২০২১ তারিখের ৮৮ সংখ্যক স্মারক।

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাননীয় আদালত অন্তবর্তীকালীন আদেশে ১, ৩, ৬ ও ৯ নং রেসপন্ডেন্টকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ধর্ষন ও অন্যান্য যৌন হয়রানিতে নিপতিত মহিলার প্রকৃত নাম ও কর্মস্থলে ঠিকানা প্রচার বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আদেশ দিয়েছেন।

০২। এমতাবস্থায়, মাননীয় আদালতের অন্তবর্তিকালীন আদেশ অনুযায়ী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ধর্ষন ও অন্যান্য যৌন হয়রানিতে নিপতিত মহিলার প্রকৃত নাম ও কর্মস্থলের ঠিকানা প্রচার বন্ধ করার জন্য অনুরোধ করা হলো।

(রুজিনা সুলতানা)

উপসচিব

ফোন: ৯৫৫৫০১৭

ধর্ষন ও যৌন হয়রানিতে প্রকৃত নাম ও কর্মস্থলের ঠিকানা প্রচার বন্ধ সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *