সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

Govt. Monogram in Private Car 2025 । ব্যক্তিগত গাড়িতে সরকারি মনোগ্রাম ব্যবহার করা যাবে না

সরকারি কর্মকর্তা/কর্মচারীদের অনেকের ব্যক্তিগত গাড়িতে মন্ত্রণালয়ের/দপ্তরের নাম সম্বলিত স্টিকার ব্যবহার করছেন। এ ধরনের ব্যক্তিগত গাড়ি কখনো অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে-Govt. Monogram in Private Car 2025

সরকারি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত স্টিকার ব্যতীত সরকারের মনোগ্রাম ব্যবহার নয়। কোন প্রকার স্টিকার/কম্পিউটার কম্পোজকৃত/টাইপকেৃত/অন্য কোন ভাবে প্রস্তুতকৃত বোর্ড/পোস্টার ব্যক্তিগত গাড়িতে ব্যবহার করা যাবে না।

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: আমার ব্যক্তিগত গাড়িটি মাঝে মাঝে অফিসের কাজে ব্যবহার তাহলেও কি সরকারি মনোগ্রাম ব্যবহার করা যাবে না?
  • উত্তর: না। সরকারের অনুমতি পত্র ব্যতীত ব্যবহার করা যাবে না।

  • প্রশ্ন: কোন দাপ্তরিক র‌্যালী/নির্বাচনকালীন সময়ও কি ব্যবহার করা যাবে না?
  • উত্তর: না। ব্যক্তিগত বা দাপ্তরিক কোন গাড়ীই নির্বাচন কমিশনারের অনুমতি স্টিকার ব্যতীত নির্বাচন কালীন সময়ে বেরই করা যাবে না।

পরিপত্রটি নিম্নরুপ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রশাসন-১, অধিশাখা, স্মারক নং ০৫.০০.০০০০.১১০.১১.১২৩.০৮.৯৫৫৩; তারিখ: ৩০ নভেম্বর, ২০১৫

লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি কর্মকর্তা/কর্মচারীদের অনেকেই ব্যক্তিগত গাড়িতে মন্ত্রণালয়/দপ্তরের নাম সম্বলিত স্টিকার ব্যবহার করছেন। এ ধরনের ব্যক্তিগত গাড়ি কখনো কখনো অবৈধ কাজে ব্যবহার হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

০২। এমতাবস্থায়, যথাযথ সরকারি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত স্টিকার/কম্পিউটার কম্পোজকৃত/টাইপকৃত/অন্য কোন ভাবে প্রস্তুতকৃত বোর্ড/পোস্টার ইত্যাদি ব্যক্তিগত গাড়িতে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

০৩। এমতাবস্থায়, যথাযথ সরকারি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত স্টিকার ব্যতীত সরকারের মনোগ্রামযুক্ত বোর্ড/পোস্টার ইত্যাদি ব্যক্তিগত গাড়িতে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়

বিতরণ:

  • মন্ত্রীপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ/মুখ্য সচিব, প্রধান মন্ত্রীর কার্যালয়।
  • সিনিয়র সচিব/সচিব তথ্য, বিভিন্ন দপ্তর………

 সরকারি মনোগ্রাম ব্যক্তিগত কাজে ব্যবহার সংক্রান্ত নির্দেশনা সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

লোগো ব্যবহার নির্দেশিকা ২০২৫

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “Govt. Monogram in Private Car 2025 । ব্যক্তিগত গাড়িতে সরকারি মনোগ্রাম ব্যবহার করা যাবে না

  • আমার দাদা একজন মুক্তিযোদ্ধা উনি মারা গেছেন। আমি কি আমার গাড়িতে মুক্তিযোদ্ধার লোগো ব্যবহার করতে পারবো ?

  • না। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *