সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

নন-টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার পাশ নম্বর সামগ্রিকভাবে ৪৫% অনুসরণ সংক্রান্ত।

সরকারী কর্ম কমিশনের মাধ্যমে পূরণযােগ্য বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার টেকনিক্যাল/প্রফেশনাল ও নন-টেকনিক্যাল (৯ম এবং ১০ম থেকে ১৩তম গ্রেড) গেজেটেড পদে নিয়ােগ পরীক্ষার নীতিমালা এবং বিষয়ভিত্তিক সিলেবাস ও নম্বর বন্টন সংক্রান্ত অফিস আদেশের অনুচ্ছেদ ২.২ উপ অনুচ্ছেদ ২.২.১ এ ১০ম, ১১তম, ১২তম ও ১৩তম গ্রেডের নন-টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার পাশ নম্বর সামগ্রিকভাবে ৪৫% অনুসরণ করতে হবে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় 

শেরে বাংলা নগর, আগারগাঁও

ঢাকা-১২০৭।

www.bpsc.gov.bd 

নং:- ৮০.০০.০০০০.৪০১.৩৫.০১৭.২১-৭২৩ তারিখ : -১৭ নভেম্বর ২০২১

অফিস আদেশ

০১ এপ্রিল ২০১৯ তারিখের ৮০.০০.০০০০.৪০৬.১৮.০০৫.১৫.৩৭(১৫০) নম্বর স্মারকে জারিকৃত সরকারী কর্ম কমিশনের মাধ্যমে পূরণযােগ্য বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার টেকনিক্যাল/প্রফেশনাল ও নন-টেকনিক্যাল (৯ম এবং ১০ম থেকে ১৩তম গ্রেড) গেজেটেড পদে নিয়ােগ পরীক্ষার নীতিমালা এবং বিষয়ভিত্তিক সিলেবাস ও নম্বর বন্টন সংক্রান্ত অফিস আদেশের অনুচ্ছেদ ২.২ উপ অনুচ্ছেদ ২.২.১ এ ১০ম, ১১তম, ১২তম ও ১৩তম গ্রেডের নন-টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার পাশ নম্বর সামগ্রিকভাবে ৪৫% অনুসরণ করতে হবে।

০২। ইতােপূর্ব থেকে অনুসৃত নীতি ও নীতিমালার উপানুচ্ছেদ ১.১.৬ এর ৯ম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদে প্রার্থীদের জন্য টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ে ৩০% এর কম নম্বর পেলে উক্ত প্রার্থী লিখিত পরীক্ষায় সামগ্রিকবাবে অকৃতকার্য বলে গণ্য হবেন-একই বিধান উক্ত নীতিমালার অনুচ্ছেদ ১.২, উপঅনুচ্ছেদ ১.২.১ এর ১০ম, ১১তম, ১২তম ও ১৩তম গ্রেডের টেকনিক্যাল/প্রফেশনাল পদের ক্ষেত্রেও অনুসরণ করতে হবে।

০৩। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মােছাঃ আছিয়া খাতুন।

সচিব 

ফোন: ৫৫০০৬৬২২ 

secretary@bpsc.gov.bd

নন-টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার পাশ নম্বর সামগ্রিকভাবে ৪৫% অনুসরণ সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *